স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের ১৭১ রানে গুটিয়ে দিল কিউইরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে লঙ্কানদের ১৭০ রানে গুটিয়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় কিউই পেসাররা। ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের আগুন ঝড়ানো বোলিংয়ে মাত্র ১৭১ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় লঙ্কানরা।

বেঙ্গালুরুতে প্রথম থেকেই শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর প্রভাব বিস্তার করতে থাকে নিউজিল্যান্ডের বোলাররা। দলীয় ৩ রানের মাথায় ইনফর্ম ওপেনার নিসাঙ্কাকে আউট করেন টিম সাউদি। ৩২ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন অধিনায়ক কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমা। চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন ওপেনার কুশাল পেরেরা ও চারিথ আশালঙ্কা। তবে ৭০ রানের মাথায় আবারও জোড়া আঘাত হানে কিউই বোলাররা।

একপ্রান্ত আগলে রেখে মাত্র ২৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন কুশাল পেরেরা। ফার্গুসনের বলে স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লঙ্কান ওপেনার। মিডল অর্ডারের ব্যর্থতায় ১২৮ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষ ‍জুটিতে ৪৩ রান যোগ করেন থিকশানা ও মাদুশঙ্কা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন পেসার ট্রেন্ট বোল্ট।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মতো লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১০

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১১

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৪

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৫

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৬

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৭

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৮

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৯

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

২০
X