স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে টানা চারটি করে জয় ও পরাজয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা ঝুলে রয়েছে নিউজিল্যান্ডের। টুর্নামেন্টের সেমিতে জায়গা করতে ব্যর্থ হওয়া শ্রীলঙ্কার কাছে ম্যাচটি আরও গুরুত্বপূর্ণ। কারণ কিউইদের বিপক্ষে হারলেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা হারাবে লঙ্কানরা। এমন সমীকরণের লড়াইয়ে বেঙ্গালুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়মাসন। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা হাইভোল্টেজ ম্যাচের সমীকরণ দুই দলের কাছে সম্পূর্ণ আলাদা। লঙ্কানদের হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কিউইদের। আর শ্রীলঙ্কা জিতলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দিকে আরও একধাপ এগিয়ে যাবে। তবে এই ম্যাচটির গুরুত্ব দুই দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্যটাও ঝুলে রয়েছে এই ম্যাচের ওপরে।

উভয় দলের একাদশে একটি করে পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে ব্ল্যাক ক্যাপস একাদশে ফিরেছেন পেসার লকি ফার্গুসন। আর শ্রীলঙ্কার দলে পেসার রাজিথার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার চামিকা কারুণারত্নে।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকসানা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

নিয়োগ দেবে ভিভো

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১০

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১১

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১২

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

১৩

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

১৪

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

১৫

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

১৬

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১৭

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১৮

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১৯

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

২০
X