স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সম্মাননা পেলেন শামি

ভারতের পেসার মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত
ভারতের পেসার মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত

ভারতের ক্রীড়াক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পুরস্কার হচ্ছে ‘অর্জুন’। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অসাধারাণ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন মোহাম্মদ শামি। টুর্নামেন্টে নিজেদের দেশকে ফাইনালে তুলতে বিরাট ভূমিকা পালন করেন ডানহাতি এই পেসার। আর সেই সাফল্যের সুবাদে এবার সম্মানসূচক ‘অর্জুন’ পুরস্কার পেলেন মোহাম্মদ শামি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোহাম্মদ শামিকে সম্মানসূচক ‘অর্জুন’ পুরস্কার তুলে দেন। একটি ব্রোঞ্জপদক, একটি মানপত্র ও ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার পান ভারতীয় পেসার।

দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখান শামি। প্রথম দিকে একাদশে জায়গা পাননি ডানহাতি এই পেসার। তবে হার্দিক পান্ডিয়ার ইনজুরির সুবাদে কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে যান শামি। এরপর যা করে দেখান তা ছিল অবিশ্বাস্য। মাত্র সাত ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন শামি।

এমন সম্মান পাওয়ার পর শামি বলেন, ‘পুরস্কার গ্রহণের মুহূর্তটি অসাধারণ ছিল। তা ব্যাখ্যা করা কোনোভাবেই সম্ভব না। আমার স্বপ্ন সত্যি হয়েছে। এই পুরস্কার আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল। আমার লক্ষ্য ফিট থাকা কারণ দুটি বড় টুর্নামেন্ট আসছে। এমনকি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজও আছে। আমি আমার দক্ষতা নিয়ে চিন্তিত নই।’

মোহাম্মদ শামি ছাড়াও আরও ২৬ জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পেয়েছেন। ১৯৬১ সালে অর্জুন পুরস্কার চালু করেছিল ভারত সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১২

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৩

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৪

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৫

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৭

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৮

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৯

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X