স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে ৩৩৮ রানের টার্গেট দিল ইংল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রতিযোগিতায় গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তাকে ৩৩৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে ইংলিশরা।

শনিবার (১১ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমে ব্যাটিং করে জো রুট, জনি বেয়ারেস্টো ও বেন স্টোকসের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

ইডেনে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৮২ রান সংগ্রহ করেন অবসরের ইঙ্গিত দেয়া ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ১৪তম ওভারে ইফতিখারের বলে সাজঘরে ফেরেন ৩১ রানে। ৬১ বলে ৫৯ রানের ইনিংস খেলেন আরেক ইংলিশ ওপেনার বেয়ারস্টো। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় ভুগা ইংল্যান্ড তৃতীয় উইকেটে ১৩২ রান তোলে। জো রুট এবং বেন স্টোকস দুজনই ফিফটি পূরণ করে সাজঘরে ফিরে যান।

ইনিংসের ৪১তম ওভারে ৭৬ বলে ৮৪ রানে আউট হন স্টোকস। বাঁহাতি অলরাউন্ডারের পর জো রুটকেও প্যাভিলিয়নের পথ ধরান শাহিন আফ্রিদি। শেষের দিকে হ্যারি ব্রুকের ১৭ বলে ৩০ ও অধিনায়ক জস বাটলারের ১৮ বলে ২৭ রানের ছোটখাটো ক্যামিওতে ভর করে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। পাকিস্তানের পক্ষে হারিস রউফ সর্বোচ্চ ৩টি ও শাহীন শাহ আফ্রিদি ২টি উইকেট শিকার করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১১

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১২

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৩

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৪

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৫

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১৬

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১৭

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৮

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১৯

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

২০
X