স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির সিদ্ধান্তকে অবৈধ বললেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে দেশটির ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তবে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করে আইসিসির নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ও অযাচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে।

শ্রীলঙ্কার ক্রিকেটের সদস্যপদ ফিরে পেতে আইসিসির নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারে আপিল করবে দেশটি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটায় জানিয়েছেন রোশান রানাসিংহে।

ভারতীয় সংবাদমাধ্যমকে রানাসিংহে বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসির সাসপেনশন বেআইনি। আমাদের অভিযোগের জবাব দেওয়ার সুযোগ না দিয়ে বিদ্বেষপূর্ণভাবে সদস্যপদ স্থগিত করা হয়েছে। আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেটে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’-এর কথা উল্লেখ করেছে। তবে অভিযোগগুলো নির্দিষ্ট করেনি।’

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘যদি আমরা আইসিসির থেকে প্রতিকার পেতে ব্যর্থ হই, তাহলে আমরা সুইজারল্যান্ডের খেলাধুলার সালিসি আদালতে যাব।’

গত শুক্রবার (১০ নভেম্বর) আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে তার বাধ্যবাধকতাগুলো গুরুতরভাবে লঙ্ঘন করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর দেশটির সরকার সরাসরিভাবে হস্তক্ষেপ করেছে। আর এ কারণে দেশটির ক্রিকেট বোর্ডকে আইসিসির সদস্যপদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের শর্তগুলো আইসিসির বোর্ডে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

অফিস উদ্বোধনকে ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১০

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১১

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১২

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৩

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৪

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৫

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

১৬

যেভাবে শীর্ষ ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল 

১৭

দুই মাস ধরে পাইপ লিকেজে বের হচ্ছে গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

১৮

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

১৯

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

২০
X