স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসিকে উগান্ডার অভিনব চিঠি

উগান্ডা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
উগান্ডা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। এই ঘটনাকে সমর্থন করে শুরু থেকেই টাইগারদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। এমনকি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে কি না, সেটাও এখন পর্যন্ত অনিশ্চিত। যা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেন এবং পরে পোস্ট দিয়ে জানান, ‘আইসিসির বিষয়’ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার বা সোমবার। ইতোমধ্যে ভারতে ম্যাচ খেলতে না চেয়ে বাংলাদেশ বাদ পড়ায় তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তানও যদি সরে দাঁড়ায়, তাহলে সেই শূন্যস্থান পূরণে আইসিসিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এমন পরিস্থিতিতে ‘বিশ্বকাপের আসন ফাঁকা’ থাকার ভিত্তিতে উগান্ডা নিজেদের প্রার্থিতার জন্য অভিনব প্রস্তাব দিয়েছে। তারা লিখেছে, ‘প্রিয় আইসিসি, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জায়গা খালি হয়, তবে উগান্ডা একদম প্রস্তুত— ব্যাগ গোছানো এবং প্যাড পরা। পাসপোর্টগুলোও গরম (বরফ নয়)। কোনো বেকারকে ওভেনে রাখতে হবে না বা কোনো জাহাজকেও মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে হবে না। গরম, শোরগোল আর চাপ? আমরা আমাদের সেই সাহসী কিট (জার্সি) নিয়েই আসব।’

ধারণা করা হচ্ছে, এই পোস্ট দিয়ে উগান্ডা বোঝাতে চাইছে, শেষ সময়ে তারা আইসিসির কাছ থেকে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলে তারা পুরোপুরি প্রস্তাব থাকবে। সম্প্রতি আইসল্যান্ড ক্রিকেটের একটি পোস্টকে ইঙ্গিত করে উগান্ডা এমন ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছে। পাকিস্তান না খেললে আইসল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে রাখা হয়েছিল, পরে তারা নিজেদেরকে সরিয়ে নেয়। তারা লিখেছে, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা কররছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরে দাঁড়ালে তাদের স্থলাভিষিক্ত আমরা হচ্ছি না। আমাদের হার উগান্ডার জন্য অর্জন, তাদেরকে শুভ কামনা।

বিশ্বকাপ ইস্যুর সমাধান না হলেও ইতোমধ্যে পাকিস্তান তাদের স্কোয়াড কলম্বোতে পাঠানোর দিনতারিখ ঠিক করেছে। আগামী ২রা ফেব্রুয়ারি কলম্বোতে যাবে তারা। ইতোমধ্যে সবকিছু গুছিয়ে নিয়েছে। এই মুহুর্তে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলছে তারা। যেখানে প্রথম ম্যাচে জয়ও পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে আজ আবারও মাঠে নামছে লাহোরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X