সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

প্রস্তুত ১৩তম ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মঞ্চ। দশ দলের লড়াই শেষে মেগা ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদে রোহিত শর্মা বা প্যাট কামিন্সের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে পর্দা নামবে দেড় মাস ধরে চলা মহাযজ্ঞের। তবে ম্যাচটি ঘিরে বৃষ্টির শঙ্কা কতটুক আছে তা জেনে নেওয়া যাক।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরুর সময় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। একইসঙ্গে আবহাওয়াও পরিষ্কার থাকবে। সন্ধ্যার দিকে তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এ ছাড়া স্টেডিয়াম এলাকায় বাতাসের আর্দ্রতা মোটামুটি ৩৯ শতাংশ থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯ কিলোমিটার থাকবে। খেলা চলাকালীন মেঘ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ফলে রবিবারের ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ঘিরে বৃষ্টির কোনো শঙ্কা নেই।

সন্ধ্যার পর বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেয়ে ৫৮ শতাংশ হবে। এই সময়ে শিশির বিন্দু থাকবে ১৭ ডিগ্রি মতো। ফলে স্টেডিয়ামে কুয়াশার আধিক্য দেখা যেতে পারে। এ কারণে পরে ফিল্ডিং কার দল সমস্যার সম্মুখীন হতে পারে। আর পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১০

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১১

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৩

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৪

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৫

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৬

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৭

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৮

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৯

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

২০
X