স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কেমন হতে পারে ফাইনালের উইকেটের আচরণ?

আহমেদাবাদের ফাইনাল ম্যাচের পিচ। ছবি : সংগৃহীত
আহমেদাবাদের ফাইনাল ম্যাচের পিচ। ছবি : সংগৃহীত

প্রস্তত বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ের মঞ্চ। রোববার (১৯ নভেম্বর) ১৩তম আসরের শিরোপার লড়াইয়ে নামবে ভারত-অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেদ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এ ম্যাচে আগ্রহের কেন্দ্রবিন্দুতে উইকেট। অনেকের জানার ইচ্ছে কেমন হতে পারে শিরোপার লড়াইয়ের উইকেট আচরণ?

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের পিচ বদল নিয়ে হইচই হয়েছে অনেক। সে ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের ওঠে ভারত। প্রথম সেমির আগে ব্রিটিশ গণমাধ্যম মেইল অনলাইন দাবি করেছিল, স্পিন সুবিধা নিতে আইসিসির অনুমতি ছাড়াই উইকেট পরিবর্তন করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুনের বদলে পরিবর্তে খেলা হয় ব্যবহৃত উইকেটে।

এতে ক্রিকেট মহলে উঠেছে অনেক প্রশ্ন। কোন উইকেট বা কেমন উইকেটে খেলা হবে? এই সঙ্গে আছে এই ম্যাচের উইকেট তৈরি করেছেন কারা, আর সেটা তৈরি করা হয়েছে কীভাবে?

ফাইনাল ম্যাচে উইকেটের খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সংবাদ সংস্থা পিটিআইয়ের উদ্ধৃতি জানিয়েছে, ‘শুক্রবার বিসিসিআইয়ের প্রধান মাঠকর্মী আশিস ভৌমিক আর তার সহকারী তাপস চ্যাটার্জি ভারতের সাবেক পেসার ও বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটের মহাব্যবস্থাপক আবে কুরুভিল্লাকে নিয়ে উইকেট তৈরির বিষয়টি দেখতে গিয়েছিলেন।’

এনডিটিভির প্রতিবেদনে ফাইনালের উইকেটের আচরণ কেমন হবে, তার ধারণাও দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘উইকেটে ভারী রোলার দিয়ে রোল করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে ফাইনালের উইকেট একটু মন্থর হবে।’

এনডিটিভির সেই প্রতিবেদনে আরও বলা হয়, ‘কালো মাটির ব্যাটিং উইকেট তৈরি করা হচ্ছে। এখানে বড় স্কোর হলেও ধারাবাহিকভাবে বাউন্ডারি মারতে পারবেন না ব্যাটাররা। আগে ব্যাট করা দল তিনশর উপর রান এখানে যথেষ্ট। তবে পরে ব্যাটিং করাটা অনেক কঠিন হবে। প্রতিবেদনে উইকেটের আচরণ কেমন হতে পারে, সেটা উল্লেখ করা হলেও, ম্যাচটি নতুন উইকেটে হবে না কি ব্যবহৃত উইকেটে, সেটা বলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে এবং অর্থও নেবে: ট্রাম্প

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

বাংলাদেশের ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইটে প্রকল্পে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের

দুই ছেলে থাকেন অট্টালিকায়, বৃদ্ধা মায়ের ঠাঁই টিনের খুপরিতে

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

খোয়াইয়ের বাঁধে ভাঙন, এক রাতেই ভেসে গেল মানুষের ঘর, ফসল ও স্বপ্ন

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

১০

সরকারি হলো বান্দরবানের আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

১১

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

১২

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

১৩

অসমাপ্ত বিপ্লব সম্পন্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাতীয় বিপ্লবী পরিষদ

১৪

জানালেন ডিএসসিসি প্রশাসক / নিউমার্কেট-ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার আন্তর্জাতিক স্বীকৃতি

১৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির

১৭

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ

১৮

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১৯

রাশিয়া ও ইরানের ৩ সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত

২০
X