কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘জীবনেও রাজনীতি করব না’, সাকিবের পুরোনো পোস্ট ভাইরাল

সাকিব আল হাসান। ইনসেটে পুরোনো ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ইনসেটে পুরোনো ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত

‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই।’ ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

ওই পোস্টটি ভাইরাল হওয়ার বেশ কারণ রয়েছে। কেননা, তিনি ওই সময় ঘোষণা দিয়ে বলেছিলেন, তিনি জীবনেও রাজনীতিতে জড়াবেন না। অথচ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। একটি নয়, দুটি নয়, তিন তিনটি আসনের। অর্থাৎ তিনটি আসন থেকে নির্বাচন করতে চান ক্রিকেট বিশ্বের এই অলরাউন্ডার।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তার মনোনয়ন ফরম নেওয়ার খবর প্রকাশ হতেই পুরনো ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকেই। এর আগে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিবের পক্ষে ফরমগুলো সংগ্রহ করা হয়। আসনগুলো হলো, ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

ভাইরাল হওয়া ওই ফেসবুক পোস্টে সাকিব আরও লিখেছিলেন, ‘আমাকে নিজের অবস্থান স্পষ্ট করতে দিন। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই। আমাকে বোর্ড সভাপতি (পাপন) অনুরোধ করায় আমি ক্রিকেট দলের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে রাজনীতি নিয়ে একটি শব্দও বলিনি। তাই সবাইকে বলব যে- আমাদের মিডিয়াকে বিশ্বাস করবেন না। আশা করি নিজের বিষয়টা পরিষ্কার করতে পেরেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১২

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১৩

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১৪

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৫

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৬

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৭

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৮

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৯

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

২০
X