স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

শুরুতেই ওয়ার্নারকে হারাল অস্ট্রেলিয়া

ওয়ার্নারকে ফিরিয়ে শামির উল্লাস। ছবি : সংগৃহীত
ওয়ার্নারকে ফিরিয়ে শামির উল্লাস। ছবি : সংগৃহীত

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৪১ রান। জাসপ্রীত বমুরাহর প্রথম ওভার থেকে ১৫ রান তুলে নেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই অজি ওপেনার ওয়ার্নারকে স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির হাতে বন্দি করেন সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি। ৩ বলে ৭ রানে সাজঘরে ফিরে যান বাঁহাতি অলরাউন্ডার।

এর আগে ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২৪১ রানে অলআউট হয় ভারত। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেন রোহিত শর্মা। জশ হ্যাজেলউডের প্রথম ও তৃতীয় ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান ভারত অধিনায়ক। পঞ্চম ওভারেই ৪ রানে মিচেল স্টার্কের বলে সাজঘরে ফেরেন শুভমান গিল। দলীয় ৮০ রানের মাথায় ৩১ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত। পরের ওভারে মাত্র ৪ রানে শ্রেয়াস আইয়ারকে আউট করেন অধিনায়ক প্যাট কামিন্স।

ওয়ানডাউনে নেমে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী মেজাজে খেলেন বিরাট কোহলি। চতুর্থ উইকেটে রাহুলকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। ক্যারিয়ারের ৭১তম ফিফটি পূরণ করে ৫৪ রানে ফেরেন কোহলি। তাকে বোল্ড করেন কামিন্সে। কোহলির বিদায়ের পর রাহুল ছাড়া বাকি সবাই ব্যর্থ হয়। সূর্যকুমার যাদবের আগে ব্যাটিং নামা রবীন্দ্র জাদেজা ২২ বলে ৯ রানে ফিরে যান।

ক্যারিয়ারের ১৬তম ফিফটি পূরণ করে সাজঘরে ফেরত যান রাহুল। ১০৭ বলের মন্থর ব্যাটিংয়ে ৬৬ রানে স্টার্কের শিকার হন। সূর্যকুমার ১৮ রানে হ্যাজেলউডের বলে জস ইংলিশের হাতে ক্যাচ দেন। শেষ পর্যন্ত ২৪০ রানেই থামে ভারতের ইনিংস। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি এবং জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স দুটি করে উইকেট শিকার করেন। ম্যাক্সওয়েল ও জাম্পা একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

১০

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১২

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১৩

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১৪

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৫

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৭

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৮

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

২০
X