শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মামলা জিতে সুখবর পেলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের মাঠের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। অ্যাশেজের প্রথম টেস্টে বার্মিংহামে মাত্র ৩৬ ও ৯ রান করেন এ অজি তারকা। তবে খারাপ সময়ের মধ্যেই দারুণ এক সুসংবাদ পেলেন তিনি। সাবেক স্পন্সর প্রতিষ্ঠান স্পার্টানের সঙ্গে আইনি লড়াই শেষে ৪ লাখ ২২ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ কোটি ৪ লাখ ১৩ হাজার টাকা) জিতেছেন তিনি।

২০১৮ সালে স্পার্টান নামের অস্ট্রেলিয়াভিত্তিক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ছাড়াও ক্রিস গেইল, শচীন টেন্ডুলকার ও মাইকেল ক্লার্কের মতো তারকারা স্পার্টানের সঙ্গে চুক্তি করেছিলেন। তবে বিরাট অঙ্কের ঋণের বোঝায় কোম্পানির মালিকানা চলে যায় প্রাইভেট বিনিয়োগকারীদের হাতে।

২০২১ সালে বর্তমান স্পন্সর ডিএসসির সঙ্গে চুক্তি করেন ওয়ার্নার। তবে স্পার্টানের কাছে মোটা অঙ্কের টাকা পাওনা ছিল বা হাতি ব্যাটারের। তার এজেন্ট অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নিউজ কর্পকে বলেন, ‘স্পার্টান ওয়ার্নারের টাকা পরিশোধ করেনি। তাই ওই প্রতিষ্ঠানের বিপক্ষে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

গত সপ্তাহে সিডনির জেলা আদালতের বিচারক ম্যাথু ডিকার মামলার রায় প্রকাশ করেন। রায় অনুযায়ী, ওয়ার্নার ৪ লাখ ২২ হাজার ৭২৭ অস্ট্রেলিয়ান ডলার পাবেন। স্পার্টান স্পোর্টসের মালিক দুই কোম্পানি—স্পার্টান স্পোর্ট করপোরেশন ও এসএস ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়াকে বকেয়া বাবদ এ অর্থ দিতে হবে। আগামী পরশু ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অর্থ প্রাপ্তির সুখবর নিয়েই অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন ডেভিড ওয়ার্নার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X