স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গুল ও আজমলের হাতে পাকিস্তানের বোলিংয়ের দায়িত্ব

উমর গুল ও সাঈদ আজমল। ছবি : সংগৃহীত
উমর গুল ও সাঈদ আজমল। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল নিয়ে অনেক উচ্চাশা ছিল পাকিস্তানের ক্রিকেটভক্তদের। তবে মূল আসরে হতাশই করেছে বাবর আজমের দল। বিশ্বকাপের স্বপ্ন দেখা দল সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে। বিশ্বকাপে এই ব্যর্থতার জের ধরে পাকিস্তান ক্রিকেটে এসেছে ব্যাপক পরিবর্তন। বৈশ্বিক আসরে ব্যর্থতার পর সবকিছু ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার নতুন পেস ও স্পিন বোলিং কোচ নিয়োগ দিল তারা।

পিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে এই দুই কোচের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছে, পাকিস্তানের সাবেক পেসার উমর গুলকে দেওয়া হয়েছে পেস বোলিং কোচের দায়িত্ব ও সাবেক স্পিনার সাঈদ আজমলকে স্পিনিং বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। দুজনই পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন।

সাবেক এই দুই তারকার কাজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয়ে। অস্ট্রেলিয়ায় ৩ টেস্ট ও নিউজিল্যান্ডে ৫টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

উমর গুল অবশ্য জাতীয় দলের কোচিংয়ের সাথে আগেও যুক্ত ছিলেন। আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তার অভিজ্ঞতা আছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে কাজ করারও। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করেছেন আফগানিস্তানের সঙ্গেও

পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর গুল। যেখানে উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫টি। জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে গুল বলেন, ‘চেয়ারম্যান জাকা আশরাফের ম্যানেজমেন্ট কমিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তাতে আমি খুব আনন্দিত। সম্মানিত বোধ করছি পাকিস্তান ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে। আমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাকিস্তানের বোলিং বিভাগের উন্নতির চেষ্টা করব।’

অন্যদিকে স্পিনার সাঈদ আজমল পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৫ টেস্ট, ১১৩ ওয়ানডে ও ৬৪ টি-টোয়েন্টি ম্যাচ। সব মিলিয়ে তার শিকার ৪৪৭ উইকেট। পিএসএলে ইসলামাবাদের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আজমল।

জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘আমি স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়ে সত্যি সম্মানিত এবং কৃতজ্ঞ। পাকিস্তান জাতীয় দলের স্পিন বোলিংয়ের উন্নতিতে অবদান রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, আমার ক্যারিয়ার এবং কোচিংয়ের অভিজ্ঞতা দলের স্পিন বোলিং আক্রমণকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে।’

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। পরের দুই টেস্ট ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি শুরু হবে। আর নিউজিল্যান্ডে ৫টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ১২, ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১০

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১১

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৩

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৪

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১৫

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৮

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৯

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

২০
X