স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১১:২৭ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম

প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম-আয়েশা দম্পতি। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম-আয়েশা দম্পতি। ছবি : সংগৃহীত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গনভবনে দেখা করেছেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। এ সময় দেশসেরা ওপেনারের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। প্রায় ৩০ মিনিট মতো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তামিম।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন তামিম।

বিশেষ কোন কারণ ছাড়াই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাটা সবসময় আনন্দের।’

সংবাদমাধ্যমকে দেশসেরা ওপেনার জানিয়েছেন, বিশেষ কোনো প্রয়োজনে ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে অনেক ব্যস্ততার মধ্যেও আমার কথা মনে রেখেছেন। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। অনেক বিষয়েই কথা হয়েছে। ক্রিকেট নিয়েও কিছু কথা হয়েছে।

গত জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে পরের দিন প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপের জন্য নিজেকে পরিণত করলেও স্কোয়াডে জায়গা পাননি তিনি। পরে একটি ভিডিও বার্তায় অভিযোগ তুলে তামিম জানিয়েছিলেন, নোংরামির মধ্যে থাকতে চান না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১০

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১১

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১২

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৩

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৪

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

১৮

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

১৯

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

২০
X