স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১২:২৯ এএম
অনলাইন সংস্করণ

শেষ ওভারের নাটকীয়তায় অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারাল ভারত

ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন রিঙ্কু সিং। ছবি : সংগৃহীত
ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন রিঙ্কু সিং। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামতে না নামতেই টি-টোয়েন্টি রোমাঞ্চে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। মাত্র চারদিনের ব্যবধানে আবারও ক্রিকেটেরে ক্ষুদ্রতম ফরম্যাটে মুখোমুখি হয়েছে দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। তবে আহমেদাবাদের ফাইনাল হারের দুঃখটা কিছুটা হলেও লাঘব হয়েছে স্বাগতিকদের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেটে হারিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশাখাপত্তনামে জশ ইংলিসের দ্রুততম সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে অধিনায়ক সূর্যকুমার যাদবের ৮০ রানের টর্নেডো ইনিংস ও রিকু সিংহের শেষের লড়াইয়ে অজিদের ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেলো ভারত।

অস্ট্রেলিয়ার ২০৯ রানের জবাবে পাল্টা দাপট দেখায় ভারতীয় ব্যাটাররা। ১১ রানের মাথায় শূন্য রানে আউট হন ওপেনার রুতুরাজ। ২টি করে চার ও ছয়ে ৮ বলে ২১ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার জয়সওয়াল। তৃতীয় উইকেটে মাত্র ৬০ বলে ১১০ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন অধিনায়ক সূর্যকুমার ও ইশান কিশান। ৩৯ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৮ রানে আউট হন এই উইকেটিকিপার ব্যাটার। অধিনায়ক যাদব ৪২ বলে ৮০ রানে আউট হলেও দলকে জয়ের কাছে নিয়ে যান। তবে শেষ ওভারে ভারতের জয় নিশ্চিত করেন রিঙ্কু সিং। ১৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার।

এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান সূর্যকুমার যাদব। জশ ইংলিসের আগ্রাসী শতরানের সুবাদে অজিরা ৩ উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ পায়। মাত্র ৫০ বলে ১১০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। ১১টি চার ও ৮টি বিশাল ছক্কা হাঁকান ইংলিশ। এছাড়া ওপেন করতে নামা স্টিভেন স্মিথ ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X