স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার

অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত

ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। হারের যন্ত্রণা ভুলার ৪ দিনের মাথায় সেই অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সূর্যকুমার যাদবকে অধিনায়ক ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।

সোমবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সংক্ষিপ্ত সংস্করণের জন্য ঘোষিত দলে জায়গা পাননি সাঞ্জু স্যামসন। আগামী ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে শুরু হবে দুদলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি–টোয়েন্টি সিরিজে বিশ্বকাপ খেলা স্কোয়াদের তিনজন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন সূর্যকুমার যাদব, ইশান কিশান ও প্রসিধ কৃষ্ণা। এর মধ্যে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার। তবে প্রথম তিন ম্যাচে তার সহকারী হিসেবে থাকবেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। চতুর্থ ও পঞ্চম ম্যাচে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার।

অজিদের বিপক্ষে চোট কাটিয়ে ভারত দলে ফিরছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তবে সবশেষ আয়ারল্যান্ডে টি–টোয়েন্টি সিরিজ খেলা সাঞ্জু স্যামসন ও শাহবাজ আহমেদ দলে জায়গা পাননি। এ ছাড়া বিশ্বকাপের চোটের কারণে হার্দিক পান্ডিয়াও নেই।

১৬ সদস্যের ভারত টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, ইশান কিশান, তিলক ভার্মা, রিংকু সিং, শিভম দুবে, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১০

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১১

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১২

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৩

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৪

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৫

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৬

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৭

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৮

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৯

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

২০
X