স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ডাবল না কি অস্ট্রেলিয়ার সমতা

ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপে হারের ক্ষত নিয়েই টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভারত। তবে শেষ ওভারের নাটকীয়তায় অজিদের হারিয়ে সেই ক্ষতটা কিছুটা হলেও কমিয়েছে সূর্যকুমার যাদব বাহিনী। জয়ের ধারা অব্যাহত রাখতে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচ মাঠে নামছে ভারত। অন্যদিকে স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতায় ফিরতে চায় অস্ট্রেলিয়া।

রোববার (২৬ নভেম্বর) থিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। রানবন্যার ম্যাচে জস ইংলিশের ৫০ বলে ১১০ রানের ঝোড়ো ইনিংসে ৩ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে অজিরা। জবাবে অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইশান কিশানের জোড়া ফিফটিতে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত। সূর্যকুমার ৪২ বলে ৮০ ও ইশান ৩৯ বলে ৫৮ রানের টর্নেডো ইনিংস উপহার দেন।

টি-টোয়েন্টিতে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ভারতের ১৬ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ১০টিতে। দুদলের বাকি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ঘরের মাটিতে জিতেছিল ভারত।

ভারত দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান, যশ্বসী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিভম দুবে, রবি বিষ্ণয়, আর্শদিপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার (শেষ দুই ম্যাচের জন্য)।

অস্ট্রেলিয়া দল : ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, জশ ইংলিস, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, নাথান এলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাংহা, ম্যাথু শর্ট, এডাম জাম্পা, সিন অ্যাবোট, জেসন বেহরেনডর্ফ, অ্যারন হার্ডি ও কেন রিচার্ডসন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১০

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১১

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৪

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৬

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৭

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৮

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৯

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X