স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মিচেল মার্শের বিরুদ্ধে এক ভারতীয়র মামলা দায়ের

বিশ্বকাপ ট্রফির সাথে মিচেল মার্শ । ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ট্রফির সাথে মিচেল মার্শ । ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার প্রায় সপ্তাহ খানেক পার হতে চলছে। মাঠের খেলা নিয়ে আলোচনা একেবারে নেই বললেই চলে। ট্রফি নিয়ে ইতিমধ্যে অস্ট্রেলিয়া ফেরতও চলে গেছেন অজি ক্রিকেটারদের একাংশ। তবে ভারতীয়দের বিশ্বকাপ পরাজয়ের ক্ষত যেন কোনোভাবেই শুকাচ্ছে না। বিশ্বকাপ জয়ের পর মিচেল মার্শের উদ্‌যাপনের একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। বিশ্বকাপের ট্রফির ওপরে পা দিয়ে বসে আছেন—এই ছবির জন্য এবার মার্শের বিরুদ্ধে মামলা দায়ের করে বসেছেন ভারতের এক ক্রিকেট সমর্থক। এর আগে অবশ্য এমন ছবির জন্য তার সমালোচনা করেছেন ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি।

বিশ্বকাপের ট্রফির ওপরে পা দিয়ে বসা মার্শ— এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়। এর পর থেকেই অনেকেই ট্রফি আর ক্রিকেট খেলাকে অসম্মান করার জন্য মার্শের ব্যাপক সমালোচনা করছেন। অবশ্য অনেককে পাশেও পাচ্ছেন তিনি। তবে পণ্ডিত কেশব নামের এক ভারতীয় মার্শের ওপর ব্যাপক চটেছেন এতটাই যে মার্শের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বসেছেন তিনি।

উত্তর প্রদেশের এই ব্যক্তির দাবি, মার্শের এই ছবি অনেক ভারতীয় সমর্থকের অনুভূতিতে আঘাত করেছে। তিনি এফআইআরের একটি কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠিয়েছেন। দাবি করেছেন, ভারতে মার্শের খেলায় যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর আগে অবশ্য এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি মার্শের সমালোচনা করে বলেন, ‘আমি খুবই কষ্ট পেয়েছি। যে শিরোপার জন্য বিশ্বের সব দল লড়াই করে, যে ট্রফি আপনি মাথার ওপরে তুলে ধরেন, সেই ট্রফির ওপর পা রাখা আপনাকে আনন্দ দিতে পারে না।’

ভারতের অভিনেত্রী উর্বশী রাউতেলাও ইনস্টাগ্রামে মার্শের সমালোচনা করেছেন। ট্রফিতে চুমু খাওয়া একটি ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন, ‘ভাই, বিশ্বকাপ ট্রফির প্রতি কিছুটা সম্মান দেখাও।’

এই বিষয়ে এখনো মার্শের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X