স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১০:৪৬ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশ থেকে ঘুরে এলো বিশ্বকাপ ট্রফি

পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় বিশ্বকাপ ট্রফি । ছবি : সংগৃহীত
পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় বিশ্বকাপ ট্রফি । ছবি : সংগৃহীত

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচনের এক অভূতপূর্ব উপায় বের করেছে আইসিসি। পৃথিবীর কোনো স্থানে নয়, একেবারে পৃথিবীর বাইরে ট্রফি উন্মোচন করে হইচই ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় ভেসে বেড়াচ্ছে বিশ্বকাপের ট্রফি। এমন ছবি প্রকাশ করেছে আইসিসি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে মহাকাশে। পরে বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে সম্ভাব্য ফাইনালের ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করানো হয় এই ট্রফি।

স্ট্রাটোস্ফেরিক বেলুনের মাধ্যমে মহাশূন্যে পাঠানো হয়েছিল ট্রফিটি। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৯৯ দশমিক ৫ শতাংশ অতিক্রম করে গিয়েছিল সেটি। সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস। ফোরকে ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে ছবি।

আইসিসি জানিয়েছে, এবারের ট্রফি ট্যুরটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড়। আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ট্রফিটি ঘুরে আসবে ১৮টি দেশ। ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ভারতের বিভিন্ন শহর ঘুরবে বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশে আসবে আগামী ৭ আগস্ট, থাকবে ৯ আগস্ট পর্যন্ত।

ট্রফিটি ঘুরবে ক্রিকেট জনপ্রিয় নয় এমন দেশগুলোতেও। যেমন : কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি ইত্যাদি দেশগুলোতেও। আইসিসির আশা, এ ট্রফির সংস্পর্শে আসবেন প্রায় ১০ লাখ সমর্থক। আগামী ৪ সেপ্টেম্বর আয়োজক ভারতে ফিরে যাবে ট্রফিটি।

বিশ্বকাপ ট্রফি ট্যুর উদ্বোধন প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘এটি হতে যাচ্ছে পুরুষদের সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ, তার দিনগণনায় বিশ্বকাপ ট্রফি ট্যুর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দারুণ এই ট্রফির সঙ্গে রাষ্ট্রপ্রধানদের দেখা হবে। ট্রফি ট্যুরে বিভিন্ন সামাজিক পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখার পাশাপাশি ক্রিকেট উন্নয়নের কর্মসূচিকেও সহায়তা করবে এটি।’

এদিকে বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি বিসিসিআই। আজ (২৭ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের সূচি প্রকাশের কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X