রাজু আহমেদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

কিডন্যাপড: এলিজাবেথ স্মার্ট I ছবি : সংগৃহীত
কিডন্যাপড: এলিজাবেথ স্মার্ট I ছবি : সংগৃহীত

২০০২ সাল। সল্ট লেক সিটির নিজের শোবার ঘর থেকে অপহৃত হন কিশোরী এলিজাবেথ স্মার্ট। সেই হাড়হিম করা ঘটনা এবং দীর্ঘ ৯ মাসের বন্দিজীবনের বিভীষিকা নিয়ে গত ২১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তথ্যচিত্র ‘কিডন্যাপড: এলিজাবেথ স্মার্ট’। এতে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের বর্ণনা দিয়েছেন খোদ এলিজাবেথ, যা দেখে শিউরে উঠছেন দর্শকরা। তথ্যচিত্রে উঠে এসেছে সেই কালরাতের বর্ণনা, যেখানে এলিজাবেথের বোন ও একমাত্র সাক্ষী মেরি ক্যাথেরিন জানান, চোখের সামনে দিদিকে ধরে নিয়ে যেতে দেখেন তিনি। এলিজাবেথ স্মরণ করেন, ঘুম ভাঙতেই দেখেন ঘাড়ের ওপর ধরা ধারালো ছুরি। বাঁচার আশায় মা-বাবার ঘুম ভাঙার অপেক্ষা করলেও শেষমেশ তাকে চলে যেতে হয় অপহরণকারীর সঙ্গে।

বন্দিদশায় এলিজাবেথের ওপর চলে অমানবিক নির্যাতন। অপহরণকারী ব্রায়ান ডেভিড মিচেল নিজেকে ‘ঈশ্বরের নির্দেশিত’ ব্যক্তি দাবি করে কিশোরী এলিজাবেথকে দিনের পর দিন ধর্ষণ করত। এলিজাবেথ বলেন, “সে বলত, আমাকে ঈশ্বরের স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। চিৎকার করলেই হত্যার হুমকি দিত। দিনে কয়েকবার ধর্ষণের পর আমাকে দিয়ে জোর করে প্রার্থনা করানো হতো।” মিচেল ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করে নিজের বিকৃত ক্ষমতার চর্চা করত বলে জানান তিনি।

দীর্ঘ ৯ মাস পর বোনের বুদ্ধিমত্তা, পরিবারের চেষ্টা ও পুলিশের সহায়তায় ২০০৩ সালের ১২ মার্চ উদ্ধার করা হয় স্মার্টকে। সেই ট্রমা কাটিয়ে এলিজাবেথ এখন একজন লড়াকু নারী। ৩৮ বছর বয়সী এলিজাবেথ বর্তমানে স্বামী ও তিন সন্তান নিয়ে সুখের সংসার করছেন।

শুধু তাই নয়, যৌন সহিংসতার শিকারদের পাশে দাঁড়াতে গড়ে তুলেছেন ‘এলিজাবেথ স্মার্ট ফাউন্ডেশন’। তথ্যচিত্রের শেষে তার কণ্ঠে শোনা যায় অদম্য সাহসের বার্তা— “আপনারা যা ভাবছেন, আমি তার চেয়েও বেশি শক্তিশালী।” উল্লেখ্য, অপহরণকারী মিচেল বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X