রাজু আহমেদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

প্রভাস ও মারুথি I ছবি : সংগৃহীত
প্রভাস ও মারুথি I ছবি : সংগৃহীত

প্যান-ইন্ডিয়া সুপারস্টার প্রভাসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য রাজাসাব’ মুক্তির পর বক্স অফিসে বড়সড় ধাক্কা খেয়েছে। গত ৯ জানুয়ারি সংক্রান্তি উৎসবে মুক্তি পাওয়া ৪৫০ কোটি টাকা বাজেটের এই হরর-কমেডি সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে ‘মেজর ফ্লপ’-এর তকমা পেয়েছে। মারুথি পরিচালিত এই সিনেমাটি নিয়ে প্রভাসের ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে, কিন্তু বক্স অফিসে ভরাডুবির পর সেই ভালোবাসাই এখন পরিণত হয়েছে বিষাক্ত ক্ষোভে। আর সেই ক্ষোভের পুরোটা গিয়ে পড়ছে পরিচালক মারুথির ওপর। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং তো ছিলই, এবার তা সীমা ছাড়িয়ে ব্যক্তিগত হেনস্তায় রূপ নিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ক্ষুব্ধ ভক্তরা অভিনব ও কুরুচিপূর্ণ উপায়ে পরিচালককে হেনস্তা শুরু করেছেন। তারা ফুড ডেলিভারি অ্যাপ (জোম্যাটো, সুইগি) ব্যবহার করে মারুথির বাড়ির ঠিকানায় ‘ক্যাশ অন ডেলিভারি’তে একের পর এক ভুয়া অর্ডার পাঠাচ্ছেন। জানা গেছে, মাত্র একদিনেই পরিচালকের বাড়িতে খাবার, গ্রোসারি এবং মেডিকেল সরঞ্জামের ১০০টিরও বেশি ভুয়া অর্ডার পাঠানো হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন বাড়ির নিরাপত্তারক্ষী এবং ডেলিভারি বয়রা। পরিচালক মারুথি স্পষ্ট করেছেন যে, এসব অর্ডারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি ডেলিভারি প্ল্যাটফর্মগুলোকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ভক্তদের এই আক্রোশের পেছনে কাজ করছে পরিচালকের একটি পুরোনো মন্তব্যও। প্রি-রিলিজ ইভেন্টে মারুথি প্রভাসের ক্যারিয়ার গ্রাফ বোঝাতে গিয়ে তাকে ‘মিডিয়াম-রেঞ্জ হিরো’ বলে সম্বোধন করেছিলেন। সিনেমা ফ্লপ হওয়ার পর সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে এবং ভক্তরা অভিযোগ করছেন, মারুথি প্রভাসের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন। বর্তমানে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন পরিচালক। তবে নেটিজেনদের একাংশ এবং শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রভাসের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভক্তরা শান্ত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X