সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:৫৪ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। দুজনের বৈঠক শেষে সরাসরি বেরিয়ে যান বাঁহাতি এই ওপেনার। তখন সংবাদমাধ্যমে কথা না বললেও বিকেল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। সেখানেই বিসিবির সঙ্গে আজকের আলোচনা নিয়ে নিয়ে কথা বলবেন তামিম।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এক জরুরি বৈঠকে বসেন ড্যাসিং ওপেনার তামিম। সেখানে প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনা করেন দুজন।

দুপুর দেড়টা নাগাদ বৈঠক শেষ করে বেরিয়ে যান তামিম। তবে সংবাদমাধ্যমে কোনো ধরণের কথা বলেননি অভিজ্ঞ ওপেনার। তবে তামিম কথা না বললেও সংবাদমাধ্যমে কথা বলেছেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘বিপিএলের আগে ফিরছেন না তামিম। ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া বিসিবিতে আমার মেয়াদও প্রায় শেষের দিকে চলে এসেছে। পদ থেকে অব্যাহতি নেওয়ার আগেই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘তামিম আমাকে কিছু কথা বলেছে। আমি কারোর কথায় কিছুই করব না। আগে আমার নিজের জানতে হবে, সমস্যাটা কোথায়। আমি একদম ভেতরে ঢুকতে চাই। সবার সঙ্গে কথা বলব তারপর নিজেই সিদ্ধান্ত দেব। আমরা এমন সিদ্ধান্ত নেব, যেটা ক্রিকেটের জন্য ভালো হয়।’

সেপ্টেম্বর মাসে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেন তামিম। এরপর আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি অভিজ্ঞ ওপেনারকে। এ ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকার পর থেকেই ক্রিকেট থেকে অনেকটা দূরে আছেন টাইগার এই ওপেনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতার জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১০

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১১

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১২

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৩

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

১৪

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

১৫

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

১৬

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১৮

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

১৯

মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান

২০
X