স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:১২ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

তামিম ফিরবেন কি না, সিদ্ধান্ত বিপিএলের পর

পুরোনো ছবি
পুরোনো ছবি

বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনা করেন তারা দুজন।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এক জরুরি বৈঠকে বসেন ড্যাসিং ওপেনার তামিম।

রুদ্ধদ্বার আলোচনা শেষে দ্রুতই বিসিবি সভাপতির বাসভবন ত্যাগ করেন তামিম। দেড়টা নাগাদ পাপনের সঙ্গে বৈঠক শেষ করেন এই বাঁহাতি ওপেনার। বেরিয় যাওয়ার সময় সংবাদমাধ্যমকে এড়িয়ে যান টাইগারদের সাবেক অধিনায়ক। সেই সময় কোনো কথায় বলেননি তিনি। তবে তামিম কথা না বললেও সংবাদমাধ্যমে কথা বলেছেন বিসিবি সভাপতি। জানিয়েছেন তামিমের মাঠে ফেরার দিনক্ষণ।

নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘বিপিএলের আগে ফিরছেন না তামিম। ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া বিসিবিতে আমার মেয়াদও প্রায় শেষের দিকে চলে এসেছে। পদ থেকে অব্যাহতি নেওয়ার আগেই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘তামিম আমাকে কিছু কথা বলেছে। আমি কারোর কথায় কিছুই করব না। আগে আমার নিজের জানতে হবে, সমস্যাটা কোথায়। আমি একদম ভেতরে ঢুকতে চাই। সবার সঙ্গে কথা বলব তারপর নিজেই সিদ্ধান্ত দেব। আমরা এমন সিদ্ধান্ত নেব, যেটা ক্রিকেটের জন্য ভালো হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

১০

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

১১

তাঁতী দলের নেতা বহিষ্কার

১২

বাংলাদেশের বাউল ঐতিহ্য তুলে ধরতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক উৎসব

১৩

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর ওপর হামলা

১৪

মিসরের বিপক্ষে মেসির খেলা নিয়ে বার্তা স্কালোনির

১৫

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

১৬

তারা বেঁচে আছে

১৭

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত: ট্রাম্প

১৮

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৯

নন্দনে নন্দিত হলো জীবনের ‘সম্পর্ক’

২০
X