স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

লাঞ্চের পর দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

আউট হয়ে ফিরে গেছেন জয় ও জাকির। ছবি : সংগৃহীত
আউট হয়ে ফিরে গেছেন জয় ও জাকির। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনে ১২ রানের লিডে লাঞ্চে যায় বাংলাদেশ। কিন্তু লাঞ্চ বিরতি থেকে ফিরেই ৩ রানের মধ্যে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে হারিয়েছে স্বাগতিকরা। ২৬ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই টাইগার ওপেনার।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জাকির। এবারও টাইগার ওপেনারকে ফিরিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। ১৭ রানে লেগ বিফোর হয়ে ফিরে যান বাঁহাতি ওপেনার। রিভিউ চ্যালেঞ্জ করেও নিজেকে বাঁচাতে পারেন নি জাকির।

দ্বিতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরি পাওয়া মাহমুদুল হাসান জয়। তবে দ্বিতীয় ইনিংসে দ্রুতই ফিরে যান জয়। সাউদির চেষ্টায় দুর্ভাগ্যজনকভাবে রানআউটে কাটা পড়েন ডানহাতি এই ওপেনার। ৪৬ বলের মোকাবিলায় ৮ রান করেন জয়।

১৪তম ওভারে টিম সাউদির করা শেষ বলটি সোজা ব্যাটে খেলেন নাজমুল হোসেন শান্ত। সরাসরি বল নন-স্ট্রাইক প্রান্তে স্টাম্পে আঘাত হানার আগেই কিউই অধিনায়কের হাত ছুঁয়ে যায়। ফলে নিজেকে আর দাগের ভেতরে নিতে পারেননি মাহমুদুল।

২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। অধিনায়ক শান্ত ২২ ও মুমিনুল হক ২৫ রানে ক্রিজে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১০

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

১১

‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ 

১২

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, মঙ্গলবারও বাড়ল দাম

১৩

ফাইনালের আগে ‘ফাইনাল’ আজ, জিতবে কে আগাম জানাল সুপারকম্পিউটার

১৪

নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত ইনক্রিমেন্ট, কেমন হবে মূল বেতন?

১৫

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

১৬

শিল্পকলায় রুনা লায়লার একক গানের সন্ধ্যা

১৭

আমরা এগিয়ে যাচ্ছি, আজ রাতেও হামলা চালানো হবে: ট্রাম্প

১৮

ইরানে নতুন করে হামলার খবরে ১৩ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

১৯

ইরান আমার ওপর কোনো দাপট দেখাতে পারেনি: ট্রাম্প

২০
X