ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১২:২০ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

১২ রানের লিডে প্রথম সেশন শেষ বাংলাদেশের

কোন ঝামেলা ছাড়াই প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
কোন ঝামেলা ছাড়াই প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিলেটে প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালে লিডের আশায় থাকা বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় নিউজিল্যান্ডের টেলএন্ডাররা। শেষ পর্যন্ত পার্টটাইমার মুমিনুল হকের ব্রেক থ্রুর আগেই কাইল জেমিসন আর টিম সাউদির ৫২ রানের জুটিতে প্রথম ইনিংসে করা বাংলাদেশের ৩১০ রান পেরিয়ে যায় কিউইরা। শেষ পর্যন্ত সাত রানের লিডে থামে তাদের ইনিংস।

৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অবিচ্ছিন্নই বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। লিড বেড়ে দাঁড়িয়েছে ১২ রান।

২৬ বলে ১৪ রানে ব্যাট করছেন জাকির হোসেন আর ৩৪ বলে ৫ রান করেছেন মাহমুদুল হাসান জয়।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে মনে হচ্ছিল তৃতীয় দিনের সকালে কিউইদের অলআউট করে ছোট হলেও লিড পাবে বাংলাদেশ। তবে বাংলাদেশের বোলারদের হতাশ করে সকালেই ক্রিজে টিকে যান নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি এবং পেসার কাইল জেমিসন। নিউজিল্যান্ডের এই দুই টেলএন্ডারের ৫২ রানের জুটিতে লিডও পায় কিউইরা। শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বারস্থ হন পার্টটাইম স্পিনার মুমিনুল হকের কাছে। সেখানেই এলো সেই কাঙ্ক্ষিত সফলতা।

জেমিসন আর সাউদি দুজনকেই ফেরান মুমিনুল। তাতেই ৩১৭ রানে শেষ হলো কিউইদের ইনিংস। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করল ৭ রানে পিছিয়ে থেকে।

মাত্র চার ওভার পুরোনো বলে নিউজিল্যান্ডের দুই টেইলএন্ডার ব্যাটার টিম সাউদি ও কাইল জেমিসনকে বাংলাদেশ দল প্রথমেই আউট করে লিড পাবে এমন আশাই ছিল বাংলাদেশের তবে দিনের প্রথম ঘণ্টায় সাউদি ও জেমিসন জুটি তা হতে দেয়নি। দুজন মিলে আগের দিনের ৮ উইকেটে ২৬৬ রানকে দ্রুতই তিন শর ঘরে নিয়ে যান। এরপর লিডও তুলে নেন। বাংলাদেশের ভাগ্য বদলায় ড্রিংকস ব্রেকের পরপরই। মুমিনুল হকের করা ১০২তম ওভারে আউট হন জেমিসন ও সাউদি। এতে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩১৭ রানে, লিড ৭।

বাড়তি কিছু রানের জন্য বাংলাদেশের ফিল্ডিংও কিছুটা দায়ী। দিনের শুরু থেকেই ‘ইন অ্যান্ড আউট’ ফিল্ডিং সাজিয়েছেন নাজমুল হোসেন। মিড উইকেট তো বাইরে ছিলই। একটা পর্যায়ে কাভার পয়েন্টও বাইরে ছিল। সাউদি ও জেমিসন—দুজনই ফাঁকা জায়গায় বল ফেলে এক-দুই রান নিয়েছেন স্বাচ্ছন্দ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১০

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১১

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১২

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৩

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৫

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৬

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৭

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৮

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

২০
X