বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের সিরিজ জয়

২০ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ছবি: সংগৃহীত
২০ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ছবি: সংগৃহীত

নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা খুইয়েছিল ভারত। সেই হারের স্মৃতি সহজে ভুলবে না ভারতীয়রা। তবে কিছুটা হলেও সেই হারের দুঃখ ভুলার উপলক্ষ পেয়েছে স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখে বিশ্বচ্যাম্পিয়ন অজিদের ৩-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় সূর্যকুমার যাদবের দল।

শুক্রবার (১ ডিসেম্বর) ভারতের ছত্তিশগড়ের রায়পুরার শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

ভারতের ১৭৫ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও ম্যাথু ওয়েড ছাড়া বাকিরা ব্যর্থ হন। শুরুতেই ব্যাটিং করতে নেমে ঝর তোলেন অজি ওপেনার হেড। ১৬ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩১ রানে আউট হন তিনি। এ ছাড়া ওয়েড ২৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। ভারতের অক্ষর প্যাটেল ১৬ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৫০ রান তোলে ভারত। ২৮ বলে ৩৭ রানের ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। আরেক ওপেনার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ঋতুরাজ গায়কোয়াড ২৮ বলে ৩২ রানে আউট হন। এদিন ব্যর্থ হয়েছেন স্বাগতিক অধিনায়ক সূর্যাকুমার যাদব। শ্রেয়াশ আইয়ারও মাত্র ৮ রানে ফিরে যান।

পঞ্চম উইকেটে ঝোড়ো ৫৬ রানের জুটি গড়েন রিঙ্কু সিং ও জিতেশ শর্মা। ২৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৬ রানে আউট হন রিঙ্কু। আর জিতেশ ১৯ বলে ঝোড়ো ৩৫ রানে ফেরেন। ১টি চারের সঙ্গে ৩টি ছক্কার মার মারেন উইকেটকিপার ব্যাটার। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X