ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে হার এড়াতে লড়ছে কিউইরা

শেষ দিনে হার এড়াতেই লড়ছে কিউইরা। ছবি: সংগৃহীত
শেষ দিনে হার এড়াতেই লড়ছে কিউইরা। ছবি: সংগৃহীত

সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে হার এড়াতে লড়ছে নিউজিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুদিন ম্যাচে সমানে সমানে লড়াই হলেও তৃতীয় দিন থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ৩১০ রানের পর কিউইরা অলআউট হয় ৩১৭ রানে। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান্তর শতকে বাংলাদেশ ৩৩৮ রান করলে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ৩৩২ রানের। ৩৩২ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১১৩ রান করে দিন শেষ করে কিউইরা। আজ শেষ দিনে ম্যাচ বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে ৭ উইকেটে ১১৩ রান নিয়ে মাঠ ছাড়া কিউইদের সামনে আজ টেস্ট বাঁচাতে হলে দরকার ২১৯ রান। হাতে আছে ৩ উইকেট। স্বাগতিকদের হয়ে লড়ছেন শুধু ড্যারিল মিচেল। তিনি ৮৬ বলে ৪৪ রান করে পঞ্চম দিনের খেলা শুরু করেছেন। বাংলাদেশের পক্ষে স্পিনার তাইজুল ইসলাম চারটি উইকেট নিয়েছেন।

এর আগে চতুর্থ দিনে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। চা বিরতির আগে ৩০ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় কিউইরা। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন শরীফুল ইসলাম। আউট সুইং ডেলিভারিতে ওপেনার টম লাথামকে আউট করেন এই টাইগার পেসার। দলীয় ১৯ রানে ব্ল্যাক ক্যাপস শিবিরে সবচেয়ে বড় আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে উইলিয়ামসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার। দুই চারের সাহায্যে ১১ রান করেন সাবেক এই অধিনায়ক।

উইলিয়ামসনের বিদায়ের পর দ্রুতই ফিরে যান হেনরি নিকোলস। সুইপ শট খেলতে গিয়ে মাত্র ২ রানে আউট হন নিউজিল্যান্ড তারকা। চা বিরতিতে থেকে ফেরার পর আরও ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬ রানের মাথায় ওপেনার ডেভন কনওয়েকে ফেরান তাইজুল। কিছুক্ষণ পর আবারও কিউই শিবিরে আঘাত হানেন বাঁহাতি এই স্পিনার। টম ব্ল্যান্ডেলকে সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তাইজুল। দলীয় ৮১ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন গ্লেন ফিলিপস।

১০২ রানের মাথায় নিউজিল্যান্ডের সপ্তম উইকেট তুলে নেয় বাংলাদেশ। কিউই পেসার কাইল জেমিসনকে ফেরান সেই তাইজুল ইসলাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ বাঁচাতে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে কিউইদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X