স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে দলে ফিরলেন অজি ওপেনার

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের শেষ সিরিজের দলে সুযোগ পেয়েছেন ডেভিড ওয়ার্নার। নিজের ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুদলের তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে ক্রিকেটের সবচেয়ে পুরাতন ফরম্যাটকে বিদায় জানাতে চান অজি ওপেনার। তবে এর আগে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার।

গত জুনে ওয়ার্নার জানিয়েছিলেন, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি হবে ১২ বছরের ক্যারিয়ারের শেষ ম্যাচ। গত দুই বছরে মাত্র একটি টেস্ট শতকের দেখা পেয়েছেন অজি তারকা। তাছাড়া ২০১৯-২০ মৌসুমের পর থেকে টেস্টে ক্রিকেটে ওয়ার্নারের গড় মাত্র ২৮।

অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে দারুণ পারফর্ম করেছেন ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস ও ম্যাট রেনশ। আসন্ন পাকিস্তান সিরিজের দলে অজিদের স্কোয়াডে জায়গা করে নিতে নির্বাচকদের ওপর নিজেদের বার্তা দিয়ে রেখেছেন তারা। তবে আপাতত পার্থ টেস্টে ওয়ার্নারেই বিশ্বাস রাখতে চান অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘আমাদের ঘরোয়া লিগে পারফর্ম করা ক্রিকেটারদের থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখার জন্য আমরা মুখিয়ে রয়েছি। যারা পাকিস্তানের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়ে দুর্দান্ত খেলেছেন। আশা করি, পাকিস্তানের বিরুদ্ধে তারা খেলার সুযোগ পাবেন।’

কিন্তু অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল ডেভিড ওয়ার্নারকে নিয়েই ১৪ সিরিজের দল ঘোষণা করেছে। অজিদের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন অফ স্পিনার টড মার্ফি। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে অভিষেক হতে পারে স্পিড স্টার ল্যান্স মরিসের। এছাড়া ইনজুরি থেকে ফিরেছেন অভিজ্ঞ নাথান লায়ন।

অস্ট্রেলিয়া স্কোয়াড : ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১০

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১১

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

১২

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

১৩

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৪

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

১৫

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্তে কমলো তেলের দাম

১৬

প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করছে চসিক : মেয়র শাহাদাত

১৭

ছুটির দিনে যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

১৮

চট্টগ্রামে আর্জেন্টিনাকে ২ গোলে হারাল ব্রাজিল

১৯

ইতিহাসের এই দিনে

২০
X