কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

জ্যোতিদের হারিয়ে প্রোটিয়াদের সিরিজ ড্র

প্রোটিয়া ব্যাটার লরা উলভার্ট। ছবি : সংগৃহীত
প্রোটিয়া ব্যাটার লরা উলভার্ট। ছবি : সংগৃহীত

নিজেদের ক্রিকেটের ইতিহাস নতুন করে লেখার সুযোগ ছিল বাংলাদেশ নারী দলের। দক্ষিণ আফ্রিকার নারীদের তাদের মাটিতে হারিয়ে টি-টোয়েন্টি প্রথম সিরিজ জয়ের সহজ সমীকরণ ছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের কাছে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে টিম টাইগ্রেস।

শুক্রবার (৮ ডিসেম্বর) কিম্বার্লির ডায়মন্ড ওভালে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলকে ৯৫ রানের সহজ টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ৮ উইকেট ও ২৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধান সমতায় শেষ করলো বাংলাদেশ দল। দ্বিতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

৯৫ রানের মামুলি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪.২ ওভারে ৩৫ রান তোলে দক্ষিণ আফ্রিকার নারীরা। ১৩ বলে দুটি চারে ১৭ রানে মারুফার বলে সাজঘরে ফেলেন প্রোটিয়া ওপেনার তাজমিন ব্রিটস। ৫২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। অ্যানিকা বশকে ৯ রানে প্যাভিলিয়নে ফেরান শরিফা খাতুন। তৃতীয় উইকেটে সুনি লুইসকে নিয়ে ৪৩ রানের অপরাজিত জুটি গড়ে প্রোটিয়াদের জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক লরা উলভার্ট। ৪৯ বলে ৫ চারের সাহায্যে ৪৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই অধিনায়ক। আরেক অপরাজিত ব্যাটার লুইস ১৫ রান সংগ্রহ করেন।

প্রথমে ব্যাটিং করতে টেস্ট মেজাজে টি-টোয়েন্টি খেলতে শুরু করে বাংলাদেশেরে নারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন দুই ব্যাটার। প্রথম ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক মুর্শিদা খাতুন। এদিন মাত্র ২ রানে আউট হন মুর্শিদা আর শূন্যতে বিদায় নেন সোবহানা মস্তারি। পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় ১৭ রানের মাথায় আউট হন শামীমা সুলতানা। ইনিংসের ১৫তম ওভারে দলীয় ৪৪ রানে বিদায় নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। ২০ বলে মাত্র ১১ রানের ধীরগতির ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার। পঞ্চম উইকেটে ৪৮ রানের ঝড়ো পার্টনারশিপে মোটামুটি সংগ্রহ পায় বাংলাদেশ। লতা মন্ডল ও স্বর্ণা আক্তারের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায়। ১৬ বলে দুটি চারে ২৩ রানের ইনিংস খেলেন স্বর্ণা। আর লতা মন্ডল ৬২ বলে সর্বোচ্চ ৪২ রান করে ইনিংসের শেষ বলে বোল্ড হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১০

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১১

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১২

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৩

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

১৫

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১৬

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

১৭

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১৮

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৯

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

২০
X