কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের সামনে ৯৫ রানের টার্গেট বাংলাদেশের

সর্বোচ্চ রান সংগ্রাহক লতা মন্ডল। ছবি : সংগৃহীত
সর্বোচ্চ রান সংগ্রাহক লতা মন্ডল। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেটে দলকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তিন ম্যাচ সিরিজের শেষটিতে স্বাগতিকদের সামনে মাত্র ৯৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে টিম টাইগ্রেস।

শুক্রবার (৮ ডিসেম্বর) কিম্বার্লির ডায়মন্ড ওভালে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশের নারীরা। লতা মন্ডলের ব্যাট থেকে সর্বোচ্চ ৪২ রান আসে।

টস হেরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন প্রথম ম্যাচের সর্বোচ্চ রান করা মুর্শিদা খাতুন ও সোবহানা মস্তারি। ২ রানে আউট হন মুর্শিদা আর শূন্যতে ফেরেন মস্তারি। পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় ১৭ রানের মাথায় আউট হন শামীমা। ইনিংসের ১৫তম ওভারে ৪৪ রানের সময় বিদায় নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। ২০ বলে ১১ রান করেন উইকেটকিপার ব্যাটার।

পঞ্চম উইকেটে ৪৮ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন লতা মন্ডল ও স্বর্ণা আক্তার। ১৬ বলে দুটি চারে ২৩ রানের ইনিংস খেলে আউট হন স্বর্ণা। লতা মন্ডল ৬২ বলে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন। ক্লাসের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান এই টপ অর্ডার ব্যাটার।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন আয়ান্দা হলুবি ও মাসবাতা ক্লাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১০

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১১

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১২

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৬

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৮

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১৯

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

২০
X