স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

রিশাদ নৈপুণ্যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

পুরোনা ছবি
পুরোনা ছবি

নিউজিল্যান্ডের মাটিতে জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিকদের ২৬ রানে হারিয়েছে টাইগাররা। ব্যাটিংয়ের পর বোলিংয়েও অনবদ্য নৈপুণ্য দেখিয়েছেন লেগস্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নিউজিল্যান্ড একাদশকে ৩৩৫ রানের লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ। টাইগারদের রানের জবাবে ৪৯.২ ওভারে ৩০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড একাদশ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন আফিফ ও রিশাদ।

৩৩৫ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে হাসান মাহমুদের শিকারে পরিণত দুই কিউই ওপেনার। ৬ ওভারের স্পেলে ওপেনার জেকব কামিংসকে ২২ রানে এবং জেকব ভুলাকে ৮ রানে সাজঘরে ফেরান ডানহাতি পেসার। আফিফ হোসেন ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। ১৬.৪ ওভারে ৪ উইকেটে হারিয়ে ৮০ রান করা কিউইরা ম্যাচে ফিরে আসে ভারত পপলি ও এসকে প্যাটেলেন ১৫৬ রানের জুটিতে। দুজনকেই আউট করেন আফিফ। পপলি ৯২ রান এবং প্যাটেল ৮৯ রানের ইনিংস খেলেন।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকেরা। লেগ স্পিন দিয়ে রিশাদ হোসেন নিচের সারির ব্যাটসম্যানদের আউট করলে ৪৯.২ ওভার পর্যন্ত খেলে সব উইকেট হারিয়ে ৩০৮ রান করে নিউজিল্যান্ড।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৭ রান সংগ্রহ করেন এনামুল হক ও তানজিদ তামিম। ২৬ বলে ৩৩ রানের ইনিংসে ফেরেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে ১০১ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন তানজিদ তামিম-সৌম্য সরকার। ২০তম ওভারে দলীয় ১৪৮ রানের মাথায় ব্যক্তিগত ৫৮ রানে আউট হন তানজিদ। কিছুক্ষণ পর ব্যক্তিগত ৫৯ রানে বিদায় নেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সৌম্য।

১৮৪ রানের সময় আফিফকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখেছিলেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ষষ্ঠ জুটিতে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে ৭০ রান যোগ করেন ডানহাতি ব্যাটার। ৬৩ বলে ব্যক্তিগত ৫৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান লিটন। রিশাদ হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। মাত্র ৫৪ বলের মোকাবিলায় ৮৭ রানের টর্নেডো ইনিংস উপহার দেন রিশাদ। ইনিংসটিতে ১১টি চার ও ৪টি ছক্কার মার মারেন এই অলরাউন্ডার।

আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X