স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৩৩৪

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একদিনের সিরিজ শুরুর আগে নিজেদের ঝালাই করে নিতে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে চার টাইগার ব্যাটারের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় একমাত্র প্রস্তুতি ম্যাচে ৪৯.৫ ওভারে ৩৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস ও রিশাদ হোসেন ফিফটির দেখা পেয়েছেন।

লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৭ রান সংগ্রহ করেন এনামুল হক ও তানজিদ তামিম। ২৬ বলে ৩৩ রানের ইনিংসে ফেরেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে ১০১ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন তানজিদ তামিম-সৌম্য সরকার। ২০তম ওভারে দলীয় ১৪৮ রানের মাথায় ব্যক্তিগত ৫৮ রানে আউট হন তানজিদ। কিছুক্ষণ পর ব্যাক্তিগত ৫৯ রানে বিদায় নেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সৌম্য।

১৮৪ রানের সময় আফিফকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখেছিলেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ষষ্ঠ জুটিতে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে ৭০ রান যোগ করেন ডানহাতি ব্যাটার। ৬৩ বলে ব্যক্তিগত ৫৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান লিটন। রিশাদ হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। মাত্র ৫৪ বলের মোকাবিলায় ৮৭ রানের টর্নেডো ইনিংস উপহার দেন রিশাদ। ইনিংসটিতে ১১টি চার ও ৪টি ছক্কার মার মারেন এই অলরাউন্ডার।

শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই গুটিয়ে যায় লিটন দাসের দল। চার ব্যাটারের ফিফটিতে নিউজিল্যান্ড একাদশকে ৩৩৫ বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে টাইগাররা। কিউইদের হয়ে সম্রাট সিং সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১১

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১২

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৩

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৪

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৫

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৭

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৮

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৯

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

২০
X