স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোরে কিউইদের বিপক্ষে নামছে শান্তরা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ভোরে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী টাইগাররা। একমাত্র প্রস্তুতি ম্যাচে কিউই একাদশে ২৬ রানে হারানোর স্মৃতি নিয়ে নিউজিল্যান্ড মিশন শুরু করবে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৪টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটের কারণে টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল শান্ত।

কঠিন কন্ডিশনে কিউই একাদশকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রথম ওয়ানডেতেও ব্যাটিং-বোলিংয়ে নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক। টাইগাররা নিজেদের সেরাটা দিতে পারলে কিউইদের হারানো সম্ভব মনে করেন নাজমুল শান্ত। তাছাড়া মূল স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় বিশ্রামে রেখেছে স্বাগতিকরা। বাংলাদেশ দলেও রয়েছে ব্যাপক পরিবর্তন। ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন সাকিব, তাসকিন, মাহামুদুল্লাহর মতো অভিজ্ঞরা।

ওয়ানডে বিশ্বকাপের সীমিত ওভারের ম্যাচে প্রথমবার মাঠে নামছে দুদল। প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। অন্যদিকে অষ্টম স্থানে থেকে বাজেভাবে টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নতুন আশা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে নামছে টাইগাররা। বিশ্বকাপ পরবর্তী দলে একাধিক পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে ফেরেছেন সৌম্য সরকার, আফিফ হোসেন।

২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত নিয়মিত নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। তাসমান সাগরের দেশটিতে মোট ১৬টি ওয়ানডে খেললেও, ফলাফল একদম শূন্য। তবে এবার পরাজয়ের ধারা ভাঙতে চায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। নিউজিল্যান্ডের ঠান্ডা আবহাওয়া, কনকনে বাতাস আর সবুজ ঘাসের উইকেট সব কিছুই বাংলাদেশের বিপক্ষে। তবে এইসব কিছুই নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঠের খেলাতেই মনোযোগ রাখতে চান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

১০

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

১১

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

১২

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

১৩

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

১৪

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৫

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

১৭

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

১৮

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১৯

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২০
X