স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চেন্নাইকে কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন মুস্তাফিজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সফল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মিনি নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে পাঁচবারের শিরোপাধারীরা। আসন্ন প্রতিযোগিতায় তাকে হলুদ জার্সিতে নেওয়ায় একটি ভিডিও বার্তায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েছেন মুস্তাফিজ। মহেন্দ্র সিং ধোনির দলের একজন সদস্য হতে পেরে নিজের রোমাঞ্চের কথাও জানিয়েছেন বাঁহাতি এই পেসার।

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস। প্রকাশিত ভিডিওতে বাংলাদেশ পেসার বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান। সিএসকে পরিবারকে ধন্যবাদ আমাকে সিএসকে পরিবারের সদস্য বানানোর জন্য। সিএসকে পরিবারের সদস্য হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। খুব শিগগিরই দেখা হচ্ছে চ্যাম্পিয়ন।’

চেন্নাই সুপার কিংসের আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন বাঁহাতি পেসার। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন কাটার মাস্টার। প্রতিযোগিতায় ৪৮টি ম্যাচ থেকে ৪৭টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট ২৩।

আইপিএলে দল পেলেও চেন্নাইয়ের হয়ে প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুক্ষীণ হতে হবে মুস্তাফিজের। কারণ এমএস ধোনির টিমে রয়েছে লঙ্কান বোলার মহেশ থিকশানা, মাথিশা পাথারিনা, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র ও ইংল্যান্ডের মঈন আলীর মতো বিদেশি ক্রিকেটার। যারা বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগের কাছে হটকেক। তাছাড়া টুর্নামেন্টে আগের বছরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন দ্য ফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

সিলেটে নতুন ডিসি নিয়োগ

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

সংবিধান সংশোধনীতে মুখ্য বিবেচ্য থাকবে জুলাই সনদ: আইনমন্ত্রী

১০

জার্মানিতে তীব্র তাপপ্রবাহে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

১১

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮ 

১২

হাসনাতের উপস্থিতিতে এনসিপির পদযাত্রায় হাতাহাতি

১৩

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল জাবির প্রাণিবিদ্যা বিভাগ

১৪

ফ্রান্স নাকি মরক্কো? / এআই জানাল, আজ রাতে বাড়ি ফিরছে কারা

১৫

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

১৬

কান্নার শব্দ পেয়ে জঙ্গলে গিয়ে মিলল ফুটফুটে নবজাতক

১৭

৮ কোটি টাকা বিতরণে ৫৩ কোটি ব্যয় / অন্তর্বর্তী সরকারের সেই বিতর্কিত প্রকল্প বাতিল 

১৮

মিরসরাইয়ে সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

১৯

চবিতে দুপুরের খাবারে মিলল নারীর ছবিযুক্ত স্টিকার

২০
X