স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে টেস্টের আগে প্রোটিয়া শিবিরে সুখবর

ভারতের বিপক্ষে নামার আগেই সুসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে নামার আগেই সুসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত

আগামীকাল ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তবে নামার আগেই প্রোটিয়ারা দারুণ এক সুখবর পেয়েছে। অনেক দিন ধরেই ইনজুরির কারণে দলের বাইরে থাকা তারকা পেসার কাগিসো রাবাদাকে ভারতের বিপক্ষে ফেরত পাচ্ছে তারা। সেই সঙ্গে আরেকে পেস বোলার লুঙ্গি এনগিদিকে ফেরত পাচ্ছে প্রোটিয়ারা। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত ছিলেন এই দুই পেসার।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রোটিয়া কোচ জানিয়েছেন গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা দুজনই বক্সিং ডেতে প্রথম টেস্ট খেলার জন্য ফিট।

বিশ্বকাপের শেষভাগে এসে চোটাক্রান্ত হন রাবাদা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার কথা ছিল তার। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে সেই ম্যাচটি খেলতে পারেননি তিনি।

অন্যদিকে, গোড়ালির ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন এনগিদি। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও অংশ নেননি তিনি।

আগামীকাল থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের মাটিতে এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এই সফরে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। টি-টোয়েন্টি ১-১ সমতায় শেষ করলেও, ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

১২

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

১৩

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

১৪

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

১৫

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

১৬

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

১৭

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

১৮

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

১৯

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

২০
X