স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ হলেন তিন আফগান ক্রিকেটার

ফারুকি (বাঁয়ে), মুজিব (মাঝখানে) ও নাভিন। ছবি : সংগৃহীত
ফারুকি (বাঁয়ে), মুজিব (মাঝখানে) ও নাভিন। ছবি : সংগৃহীত

বিশ্বের সব ফ্রাঞ্চাইজির কাছে হটকেক আফগানিস্তানের ফজল হক ফারুকি, মুজিব উর রেহমান ও নাভিন উল হকরা। আইপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন এই তিন আফগান ক্রিকেটার। আসন্ন আইপিএলেও দল পেয়েছিলেন তারা। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এবিসি) দেওয়া নিষেধাজ্ঞার কারণে কেউই টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ক্রিকেটারদের কেন্দ্রীয় বেতন কাঠামো চালু করবে এবিসি। কিন্তু ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য নতুন কেন্দ্রীয় চুক্তিতে তাদের না রাখতে আবেদন করেন ফারুকি, মুজিব ও নাভিন, যা পছন্দ হয়নি দেশটির বোর্ড কর্মকর্তাদের কাছে। আর সে জন্য আগামী ২ বছর বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজ লিগেই খেলতে পারবেন না তিন ক্রিকেটার।

আফগান বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছেন ফারুকি, মুজিব ও নাভিন।’ এ ছাড়া বিজ্ঞপ্তিতে এবিসি বলেছে, আফগানিস্তানের হয়ে খেলা প্রত্যেক ক্রিকেটারের জাতীয় দায়িত্ব। অথচ তারা সেটির চেয়ে ব্যক্তিগত স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন। তাছাড়া বিশ্বব্যাপী বাণিজ্যিক লিগ এসব খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিতে রাজি না হওয়ার মূল কারণ। তারা দেশের কেন্দ্রীয় চুক্তিতে না থাকতে চাওয়ায় এবিসি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।’

ফজল হক ফারুকি ও মুজিব উর রেহমান আফগানিস্তানের অন্যতম প্রধান ক্রিকেটার। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও অসধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন তারা। দেশের হয়ে আরও ভালো খেলতে যাতে পারেন সেই জন্যই আগামী ২ বছর দেশের বাইরে কোনো লিগ খেলেত পারবেন না মুজিব-ফারুকিরা।

তিনজনের মধ্যে নাভিন উল হক বিশ্বকাপের শেষে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১০

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১১

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১২

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৩

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৪

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৫

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৬

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৭

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৯

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

২০
X