ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল খেলতে না পারায় হতাশ তাসকিন

তাসকিন আহমেদ । ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ । ছবি : সংগৃহীত

বিশ্বের বেশিরভাগ ক্রিকেটার এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের নাম লেখাতে উদগ্রীব হয়ে থাকে আর সেটি যদি হয় আইপিএল তাহলে সেই আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগে কয়েকবার খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। বারবার সুযোগ পেয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে চুক্তি করতে পারেননি এই পেসার। একই কারণে এবার আইপিএল নিলামে নাম দিয়েও শেষ মুহূর্তে সরিয়ে নিয়েছেন। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিলেও আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ তাসকিন আহমেদ।

আইপিএলে স্বাভাবিকভাবেই টাকার ঝনঝনানি থাকে যা যে কোনো খেলোয়াড়ের জন্যই আগ্রহের কেন্দ্রবিন্দু। তাসকিনের ক্ষেত্রেও আর্থিক দিকটা বিবেচনায় থাকবে অবশ্যই। আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’

বোর্ডের অনুমতিপত্র না দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’

অনেকদিন থেকে ইনজুরিতে থাকা এই পেসার নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলেন। জানান তার ফেরার পরিকল্পনাও, ‘আল্লাহ্‌র রহমতে আগের চেয়ে ভালো। কাঁধে একটু সমস্যা হয়েছিল। এখন মাশাআল্লাহ্‌ আগের চেয়ে ভালো। বিপিএলটাই লক্ষ্য, বিপিএল দিয়ে আবার শুরু করার। তো ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা আবার ভালো হোক।’

প্রতিভাবান এই পেসার কথা বলেন নিউজিল্যান্ড সফরে টাইগারদের পারফরম্যান্স নিয়েও। জানালেন কিউই মাটিতে প্রথম জয় উপভোগ করার কথা সেই সঙ্গে জয়ীদলে থাকতে না পারার হতাশার কথাও বলেছেন। তিনি বলেন, ‘আমিও অনেক মিস করেছি। কারণ আমি নিউজিল্যান্ডে বোলিং করতে সবসময় খুব উপভোগ করি। কারণ সিম মুভমেন্ট খুব ভালো পাওয়া যায়। ওখানে থাকতে পারলে আমি আরও উপভোগ করতাম। জয়ের সাক্ষী হিসেবে আমিও থাকতে পারতাম। দিন শেষে আমাদেরই তো দল। সবাই আমরা একই। জিততে পারাটাই বড়। সামনে বাংলাদেশের পেস বিভাগ আরও ভালো করবে। সবাই মিলে আরও জয় উপহার দেব।’

তবে জানালেন তিনি উপভোগ করেছেন বাংলাদেশ দলের পারফরম্যান্স। বিশেষ করে পেস বোলিং পারফরম্যান্স। ‘এটা (নিউ জিল্যান্ডে পেসারদের ভালো বোলিং) আসলে খুবই শান্তির একটা বিষয়। আমি যখন ম্যাচগুলো দেখছিলাম, সবাই এত দারুণ বোলিং করেছে! এটা খুবই স্বস্তির। দিন শেষে পেসারদের দাপটে এই প্রথম আমরা নিউ জিল্যান্ডে জয় পেয়েছি। পেসার হিসেবে এটা অনেক শান্তির’- তিনি যোগ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X