ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ফারুকী ‘না’ ছন্দহীনতার শিকার তামিম! 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ফজল হক ফারুকীর ফুল লেংথ থেকে ছোট মুভমেন্টে বেরিয়ে যাওয়া বল ব্যাট ছুঁয়ে যায় তামিম ইকবালের। উইকেটের পেছনে থেকে বলটি গ্লাভসবন্দি করেই রহমতউল্লাহ গুরবাজের বুনো উল্লাস। চার দেখায় ৪ বারই ফারুকীতে আটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

এটা কী ফারুকীর বিশেষ পরিকল্পনা নাকি তামিমের ছন্দহীনতা! কেননা ক্রিকেট ইতিহাস ঘাটলে জানা যায়, বিভিন্ন সময়ে এমন ঘটনার শিকার হয়েছেন ইংল্যান্ডের পল কলিংউড, ভারতের শচীন টেন্ডুলকার থেকে শুরু করে অনেক কিংবদন্তি ব্যাটার। তবে নির্দিষ্ট কোনো কোনো বোলারের সঙ্গে প্রথম চার দেখায় চারবারই আউট হওয়ার ঘটলা বিরল। বিব্রতকর রেকর্ডের জন্য নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন তামিম। বিপিএলের অষ্টম আসরে তামিমের দল মিনিস্টার ঢাকাতে খেলতে এসেছিলেন ফারুকী। সেবারই প্রথম বাংলাদেশে খেলার অভিজ্ঞতা হয় আফগান পেসারের। টুর্নামেন্ট শেষে সিরিজ থাকায় ফারুকীকে দেখে নেওয়ার যথেষ্ট সময়ও পেয়েছিলেন তামিম। কিন্তু সিরিজে এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয়েছিল বাঁ হাতি ওপেনারকে। ফুল লেংথ থেকে সুইং করিয়ে তামিমের প্যাড কিংবা স্টাম্প খুঁজে নিতে খুব একটা সময় নেননি তিনি।

ওই সিরিজের তিন ম্যাচে ৮, ১২ ও ১১ রান করা তামিমকে দুবার এলবিডব্লু ও একবার বোল্ড করেন ফারুকী। সেবারই ফারুকী জুজুতে আটকে গিয়েছিল বাংলাদেশ ওপেনার। তামিমকে বাক্সবন্দি করার সব পথই যেন চিনে গিয়েছিলেন আফগান এ পেসার। এবারও তার ভিন্নতা দেখা যায়নি। মাত্র ১৩ রান করেই সাজঘরে ফেরেন তিনি। চার ম্যাচে ১১ গড়ে মোট ৪৪ রান করেছেন তামিম।

তবে ৫০ ওভারের ক্রিকেটে বিশেষ বিশেষ সিরিজে এমন ঘটনা প্রায়ই হয়েছে। আবার বিশেষ কোনো বোলারকে খেলতে গিয়ে বারবারই বিপদে পড়েছেন অনেক কিংবদন্তি ব্যাটার। এই যেমন ২০০০ সালে ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে ভারতীয় ওপেনার শচীনকে তিনবার আউট করেছিলেন পাকিস্তানি পেসার আব্দুল রাজ্জাক।

৬ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়ে এক সিরিজে দুবার রাজ্জাকে আটকে যান শচীন। যদিও তখন দুর্দান্ত ছন্দে ছিলেন শচীন। ক্রিকেট ক্যারিয়ার শেষে শচীন বলেছিলেন, রাজ্জাক, শন পোলাক কিংবা অ্যালান ডোনাল্ডের চেয়ে হ্যান্সি ক্রোনিয়েকে খেলতে অসুবিধা হতো তার। কলিংউডের ব্যাপারটা অন্যরকম ছিল। শ্রীলঙ্কান পেসার দিলহারা ফার্নান্দোর সঙ্গে ১৪ দেখায় ৯ বারই আউট হয়েছেন তিনি। বেশিরভাগ সময়ই থিতু হওয়ার আগেই এ ব্যাটারকে ফেরান ফার্নান্দো। তবে তামিমের ক্ষেত্রে ব্যাপারটা ছন্দহীনতা নাকি ফারুকী জুজু, সেটা এখনই বলা কঠিন। মাত্র চারবারই ফারুকীর মুখোমুখি হয়েছেন তিনি।

আজ চট্টগ্রামে টস হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। প্রথম ওভার করতে আসা ফারুকীর ফুল লেংথের বল খেলতে গিয়ে প্যাড ছুঁয়ে যায় স্ট্রাইকে থাকা তামিমের। লাইন মিস করায় এলবিডব্লুর বদলে এক রান নেওয়ার সুযোগ পান তামিম। কিন্তু মাত্র ১৩ বলের ব্যবধানে ঠিকই এ ব্যাটারকে বোকা বানিয়ে উইকেট আদায় করে নেন ফারুকী।

সাম্প্রতিক সময়ে ‘ব্যাড প্যাচ’ এর মধ্য দিয়ে যাওয়া তামিমকে এ সিরিজে আরও দুবার ফারুকীর মুখোমুখি হতে হবে। সেটা কীভাবে মোকাবিলা করবেন, সে সমাধান আজ-কালকের মধ্যেই খুঁজে বের করতে হবে বাংলাদেশ ওপেনারকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১০

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১১

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১২

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৩

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৪

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৫

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৮

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৯

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

২০
X