কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১০:২১ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মন্ত্রিসভায় পাপন-সাবের, বাদ রাসেল

নাজমুল হাসান পাপন ও সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
নাজমুল হাসান পাপন ও সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এবং সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। তবে নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা এখনো জানা যায়নি।

বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। যার মধ্যে রয়েছে বিসিবির বর্তমান ও সাবেক দুই সভাপতির নাম। তবে এবার বাদ পড়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জাহিদ হাসান রাসেল।

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি। তারই অংশ হিসেবে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে জানানো হয়েছে। এর আগে ২০১২ সালে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন পাপন। টানা ১১ বছর ধরে দেশের ক্রিকেটের সর্বোচ্চ দায়িত্ব সামলাচ্ছেন তিনি। টানা চতুর্থ মেয়াদে তিনি সভাপতির দায়িত্বে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেন পাপন।

বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীও এবার নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। ১৯৯৬ থেকে ২০০১ অবধি বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবের হোসেন চৌধুরী। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে জয়ী হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দের

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১১

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১২

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৩

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৪

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

১৫

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

১৭

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

১৮

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

১৯

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

২০
X