রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত-পাকিস্তান!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০১২-১৩ মৌসুমে নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত। এরপর কেটে গেছে দীর্ঘ ১১টি বছর। রাজনৈতিক টানাপড়েনের কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ লড়াই থেকে বঞ্চিত হয়েছে ক্রিকেটপ্রেমীরা। শুধু আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে দেশ দুটি।

বুধবার (১১ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের এক মন্তব্যে আবারও উঠে এসেছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়টি। সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে জাকা আশরাফ বলেছেন, ‘উভয় বোর্ডই একে অপরের সঙ্গে খেলতে প্রস্তুত। সরকারের কাছ থেকে অনুমোদন পেতে দেরি হচ্ছে মাত্র।’ তবে পিসিবি প্রধানের এমন বক্তব্যের পর কোনও ধরনের প্রতিক্রিয়া জানায়নি বিসিসিআই।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, ‘বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল যে, পাকিস্তান সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত হামলা এবং অনুপ্রবেশ বন্ধ না করা পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে না।’

২০১২-১৩ মৌসুমে সবশেষ ভারত সফরে গিয়েছিল পাকিস্তান দল। সেই সফরে ২টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীরা। স্বাগতিকদের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিল ভারত-পাকিস্তান। তবে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর আর পাকিস্তান সফরে জায়নি ভারত।

সবশেষ ভারত বিশ্বকাপে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ভারত। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা। এ ছাড়া টি- আগামী ৯ জুন টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

১০

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১১

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১২

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৩

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৪

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৫

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৬

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৭

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৮

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৯

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

২০
X