স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কোহলিকে চেনেন না রোনালদো

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি । ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি । ছবি : সংগৃহীত

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে অনুসারীর সংখ্যায় লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোদের টক্কর দেন ভারতীয় সুপারস্টার। অথচ এই ক্রিকেট তারকাকে চিনেন না সর্বকালের সেরা নাম্বার নাইন রোনালদো নাজারিও।

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ‘স্পিড’-এর কাছে সাক্ষাৎকার দেন ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদো। তাদের সাক্ষাৎকারের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাদের কথোপকথনের সময়ে কোহলি সম্পর্কে রোনালদোকে জিজ্ঞেস করেন উপস্থাপক ‘স্পিড’।

সাক্ষাৎকারের একপর্যায়ে রোনালদোকে প্রশ্নকর্তা ‘স্পিড’ জিজ্ঞেস করেন, ‘আপনি কি বিরাট কোহলিকে চেনেন?’ এমন প্রশ্নের উত্তরে সেলেসাও কিংবদন্তি ফুটবলার বলেন, ‘কে?’ তখন ‘স্পিড’ বলেন, ‘ভারতের বিরাট কোহলি।’ তাতেও ‘না’ সূচক জবাব দেন ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। তারপর আবার উপস্থাপক ‘স্পিড’ বলেন, ‘আপনি তাহলে বিরাট কোহলিকে চেনেন না?’

ইউটিউবার স্পিডকে রোনালদো বলেন, ‘ও (বিরাট কোহলি) কোনো খেলোয়াড় না কি?’ উত্তরে স্পিড বলেন, ‘ও একজন ভারতীয় তারকা ক্রিকেট খেলোয়াড়।’ তারপর রোনালদো নাজারিও বলেন, ‘ও এখানে সে রকম জনপ্রিয় নয়। তাই হয়তো চিনি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

১০

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

১১

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

১২

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১৩

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৫

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

১৬

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

১৭

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

১৮

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

১৯

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

২০
X