স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির সভাপতি কে হবেন জানালেন পাপন

বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত
বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর থেকেই ক্রিকেট অঙ্গনের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়বেন পাপন। আর যদি দায়িত্ব ছাড়েন তাহলে পরবর্তী সভাপতি হবেন কে?

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে শপথ নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাজমুল হাসান পাপন। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে মুখোমুখি হন বিসিবি সভাপতি পাপন। সাংবাদিকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির দায়িত্ব পালন সম্পর্কে বলেন, ‘মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনে দুটি দায়িত্ব এক সঙ্গে পালন করা নিয়ে সমস্যা নেই। যদি দুটো দায়িত্ব পালন করি তাহলে সকলের কাছেই মনে হতে পারে ক্রিকেটকে আমি বেশি প্রাধান্য দেই। যা খুবই স্বাভাবিক ভাবনা।’

বর্তমান বিসিবির নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে সভাপতির দায়িত্ব ছাড়লেও বোর্ড ডিরেক্টরদের কেউ সভাপতির দায়িত্ব পাবেন। বাইরের থেকে নতুন করে কেউ চাইলেই সভাপতির দায়িত্ব নিতে পারবেন না। এ প্রসঙ্গে বিসিবি বস বলেন, ‘আমার আইসিসির মেয়াদ শেষ হলে তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সেক্ষেত্রে যারা বোর্ডের ডিরেক্টর পদে আছেন অবশ্যই তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১০

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১১

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১২

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৩

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৪

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৬

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৭

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৮

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

২০
X