ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এবারের বিপিএলের দলগুলোকে নেতৃত্ব দেবেন যারা

ট্রফির সঙ্গে বিপিএলের সাত দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত
ট্রফির সঙ্গে বিপিএলের সাত দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

আগামীকাল দুপুরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের ঘরোয়া এই টি-২০ টুর্নামেন্টের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। বিসিবির ফ্লাগশিপ এই টি-২০ আসরে অংশগ্রহণ করছে ৭ দল।

বিপিএলের লড়াই আগামীকাল শুরু হলেও মাত্র গতকালই নিশ্চিত হয়েছে ৭ দলকে শিরোপার লড়াই নেতৃত্বে দিচ্ছেন কারা।

দুর্দান্ত ঢাকা

নতুন করে এবারের আসরে খেলতে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

রংপুর রাইডার্স

বিপিএলে এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। ধারণা করা হয়েছিল দলটির নেতৃত্বেও থাকবেন তিনি। তবে তার পরিবর্তে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজিটির দায়িত্ব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে এবার থাকছেন না দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েস। তার বদলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস।

খুলনা টাইগার্স

এদিকে খুলনার দায়িত্বেও নতুন মুখ। ওপেনার এনামুল হক বিজয়কে দায়িত্ব দিয়েছে দলটি।

ফরচুন বরিশাল

আর ফরচুন বরিশাল দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে।

সিলেট স্ট্রাইকার্স

সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফী বিন মোর্ত্তজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আর অভিজ্ঞ অলরাউন্ডার শুভগত হোম চৌধুরীর নেতৃত্বে বিপিএলের গত আসরে খেলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুভাগতের ওপর এই আসরেও আস্থা রেখেছে তারা। শুভাগতই নেতৃত্বে থাকছেন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির। বুধবার বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, শুভাগত দেশের অন্যতম অভিজ্ঞ এক ক্রিকেটার। গত আসরে ব্যাট হাতে ১৭০ রান ও ৯ উইকেট নেওয়ার পাশাপাশি দলকে ভালোভাবে আগলে রেখেছেন তিনি। এজন্য তাকেই দায়িত্বে রেখেছে তারা।

এবারের বিপিএলে মাত্র তিনটি দল ধরে রেখেছে তাদের আগের অধিনায়ককে। চট্টগ্রামের শুভাগত হোম, রংপুরের সোহান এবং সিলেটে মাশরাফি টানা দ্বিতীয় বছর অধিনায়ক থাকছেন। আর নতুন অধিনায়ক পাচ্ছে খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজ। এদের মধ্যে তিন দলে পূর্বের অধিনায়ক নেই।

বুধবার অনুষ্ঠিত হলো বিপিএলের ট্রফির সঙ্গে অধিনায়কদের অফিসিয়াল ফটোশুট। যেখানে ৭ দলের মাঝে ৬ দলেরই অধিনায়ক উপস্থিত ছিলেন। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফির বদলে ক্যামেরার সামনে আসেন মোহাম্মদ মিঠুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

১০

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

১১

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

১২

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

১৩

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

১৪

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তা প্রকল্পে অগ্রাধিকার’

১৫

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

১৬

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

১৭

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১৮

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১৯

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

২০
X