বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়ক মাশরাফীকে কবে পাবে সিলেট?

সিলেটের অধিনায়ক মাশরাফী। ছবি : সংগৃহীত
সিলেটের অধিনায়ক মাশরাফী। ছবি : সংগৃহীত

বিপিএলের দশম আসর শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর থেকেই মাঠে গড়াচ্ছে। এদিন দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে গতবারের রানার্স আপ দল সিলেট স্ট্রাইকার্স। গতবারের মতো এবারও সিলেট দলের অধিনায়ক হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

তবে বিপিএলে তিনি মাঠে নামবেন কবে এই নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে অনেকেরে মনে। অনেকদিন ধরেই ম্যাশ খেলার বাইরে। ফিটনেস নিয়েও সন্দেহ আছে। তবে সিলেটের সহঅধিনায়ক মোহাম্মদ মিঠুন আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জানালেন, প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে মাশরাফীকে।

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দেখা যাবে দেশের ক্রিকেটে অভিজ্ঞ মুখ মোহাম্মদ মিঠুনকে। এ ছাড়াও শুধু দেখা না, দলটির অধিনায়ক মাশরাফীর সহকারীর দায়িত্বও পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিথুন বলেন, ‘আমরা দল হয়ে অনুশীলন করেছি। আমাদের বোঝাপড়া ঠিক করে নিয়েছি। দল হিসেবেও আমরা ব্যালেন্স অবস্থায় আছি। দিনশেষে মাঠে যারা ভালো ক্রিকেট খেলবে রেজাল্ট তাদের পক্ষেই যাবে। দল হিসেবে আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। নিজেদের পরিকল্পনা থেকে প্রতিপক্ষকে কীভাবে আটকে রাখতে পারি সেটাই চেষ্টা থাকবে আমাদের।’

মাশরাফী প্রসঙ্গে তিনি বলেন, ‘মাশরাফী ভাই প্রথম ম্যাচ থেকেই অ্যাভেইলেবল আছেন। তিনি সবসময় দলের সঙ্গে মিশে যান। গতকাল মাঠে এসেই সবার সঙ্গে বন্ডিং তৈরি করে নিয়েছেন। অন্য খেলোয়াড়দেরও তার সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হয় না।’

বিদেশি খেলোয়াড় প্রসঙ্গে বলেন, ‘বিপিএল আয়োজন করাই হয় দেশি খেলোয়াড় তুলে আনার জন্য। বিদেশি খেলোয়াড়দের মাঝেও সবসময় নিজেদের প্রমাণ করার যথেষ্ট সুযোগ থাকে। আমাদের সব খেলোয়াড়রাও এ বিষয়টা সম্পর্কে জানে। সবাই এ চেষ্টাটাই করে যেন নিজের সেরাটা বিপিএলে দিতে পারে। আমি নিজেও একই চেষ্টাই করি।’

সিলেট স্ট্রাইকার্সের তিনজন বিদেশি ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। জিম্বাবুয়ের আরও দুজন কাল দলে যোগ দেবেন বলে জানান মিথুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X