ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:২৮ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

মাশরাফীকে নিয়ে ভাইয়ের আবেগতাড়িত স্ট্যাটাস

ম্যাশকে মিথ্যুক বললেন তার ছোট ভাই। ছবি: সংগৃহীত
ম্যাশকে মিথ্যুক বললেন তার ছোট ভাই। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জনপ্রিয়তায় যে একটুও ভাটা পড়েনি তা বোঝা গেল শুক্রবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে। সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাশরাফী বিন মোর্ত্তজা বোলিংয়ে আসতেই গ্যালারির ঝিমিয়ে পড়া দর্শকরা প্রাণ ফিরে পায়। মাত্রা ছাড়ানো সমর্থনের প্রতিদানও দেন মাশরাফী প্রথম বলে উইকেট নিয়ে।

বোলিং করতে এসে অনেকটা স্পিনারদের গতিতে বল করে সাজঘরে পাঠান চট্টগ্রামের ব্যাটার ইমরান উজ্জামানকে। প্রায় আড়াইশ দিন পর বোলিংয়ে এসে শুরুতেই মাশরাফীর উইকেট ভক্তদের উল্লাস বাড়িয়ে দেয়।

মাশরাফী উইকেট নেওয়ার পর অদ্ভুত একটি ফেসবুকে স্ট্যাটাস দেন তার ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। বড় ভাইয়ের প্রতি আবেগের সঙ্গে খানিক অভিযোগও ঝড়ে পড়ল সেই স্ট্যাটাসে। মোরসালিন ফেসবুকে লিখেন, ‘পায়ে ব্যথায় দাঁড়াইতে কষ্ট হচ্ছিল, আমাকে বলেছিল BPL এর সময় Australia যাবে। অপারেশন করাতে। আর করতেছে টা কি। খালি মিথ্যা কথা কয়।’

এই স্ট্যাটাস থেকেই এখনো ক্রিকেটের প্রতি মাশরাফীর আবেগ প্রকাশ পায়। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও ঠিকমতো হাঁটতে পারছিলেন না মাশরাফী বিন মোর্ত্তজা। সে সময় বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর হাঁটুর অপারেশন করাবেন বলেও জানিয়েছিলেন। তবে এই অবস্থাতেও শুরু থেকে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী ছিল সিলেট স্ট্রাইকার্স। আর নড়াইল এক্সপ্রেসও হতাশ করেনি সিলেটকে। অসহ্য ব্যথা নিয়েও ঠিকই দরকে নেতৃত্ব দিয়েছেন। মূলত এই স্টাটাসে ভাইয়ের প্রতি নিজের স্বাস্থ্যের চেয়ে খেলাকে গুরুত্ব দেওয়ার অভিমানই প্রকাশ পেযেছে মোরসালিনের স্টাটাসে।

অবশ্য ব্যাথা নিয়ে খেলেও মাশরাফী ম্যাচটা জেতাতে পারেননি। সিলেটের ১৭৮ রানের লক্ষ্যটা ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাশরাফীর দুই বলেই ছয় মেরে দলকে জেতান চট্টগ্রামের আফগান ব্যাটার নাজিবউল্লাহ জাদরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১০

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১১

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১২

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৩

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৪

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৫

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৮

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

২০
X