স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে পাকিস্তান। প্রথম চার ম্যাচে টানা হারের পর পঞ্চমটিতে ৪২ রানের ব্যবধানে জিতেছে সফরকারীরা। দুদলের পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জয় দিয়ে শেষ করল স্বাগতিক কিউইরা।

রোববার (২১ জানুয়ারি) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭.২ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

১৩৫ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক নিউজিল্যান্ড। ৩০ রানের মধ্যে দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ফিন অ্যালেনকে বিদায় করেন জামান খান ও মোহাম্মাদ নাওয়াজ। দলীয় ৫৩ রানে তৃতীয় উইকেট হারানো কিউইরা ৭২ রানের মধ্যে হারিয়ে ফেলে ৮ ব্যাটারকে। মার্ক চাপম্যান, উইল ইয়াং, টিম সেইফার্টরা এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। ব্যাটারদের ব্যর্থতায় ৯২ রানে গুটিয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস।

পাকিস্তানের হয়ে ২৪ রানে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন ইফতিখার আহমেদ। শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজ ২টি করে উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন হাসিবুল্লাহ খান। ওয়ানডে স্টাইলে দ্বিতীয় উইকেটে ৫৩ রান যোগ করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সোধির বলে ১৩ রানে বিদায় নেন বাবর। রিজওয়ান ৩৮ বলে ৩৮ রানে ফেরেন ম্যাট হেনরির শিকার হয়ে।

ফখর জামান টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেন। ১৬ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। শেষ দিকে আব্বাস আফ্রিদি ২টি ছক্কায় ৬ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংস খেললে ১৩৪ রানের মামুলি সংগ্রহ পায় পাকিস্তান। কিউইদের হয়ে টিম সাউদি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ইশ সোধি প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১০

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১১

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১২

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৩

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৪

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৫

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৬

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৭

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৮

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৯

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

২০
X