স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাবর-ফখরের ফিফটিতেও হারল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৪৬ রানের ব্যবধানে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয়টিতে শাহীন শাহ আফ্রিদির দলের সুযোগ ছিল সমতায় ফেরার। কিন্তু এবার হারের ব্যবধান ২১ রান। বাবর আজম ও ফখর জামানের জোড়া ফিফটি সত্ত্বেও টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে এশিয়ার দেশটি।

রোববার (১৪ জানুয়ারি) হ্যামিল্টনের সেডন পার্কে ফিন অ্যালেনের ৭৪ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ১৯৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে বাবর আজমের ৬৬ ও ফখর জামানের ৫০ রানের পরও ১৭৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এ জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক কিউইরা।

১৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ রানের মধ্যে বিদায় নেন সাইম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে ৮৭ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন গড়েন বাবর ও ফখর। ৫ ছক্কা ও ৩ চারে ২৩ বলে ফিফটি পূরণ করেন বাঁহাতি ব্যাটার। তবে ২৫ বলে ৫০ রানে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ফখর।

আবারও ব্যাটিং ব্যর্থতায় পড়ে পাকিস্তান। ২ উইকেটে ৯৭ থেকে ৬ উইকেটে ১২৫ রানে পরিণত হয় সফরকারীরা। পাকিস্তানের আশা-ভরাসার প্রতীক হয়ে দাড়িয়েছিলেন সাবেক অধিনায়ক বাবর। এদিন টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন পাকিস্তানের রানমেশিন। ৪৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানে আউট হন বাবর। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ১৭৩ রানে থামে পাকিস্তানের ইনিংস। অ্যাডমা মিলনে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন।

এর আগে পাকিস্তানের বোলারদের ওপর এদিনও চড়াও হন ফিন অ্যালেন। ডেভন কনওয়ের সঙ্গে মাত্র ৩১ বলে ৫৯ রানের টর্নেডো ইনিংস খেলেন কিউই ওপেনার। ২০ রানে আমের জামালের শিকার হন বাঁহাতি ওপেনার। কেইন উইলিয়াসন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ১৫ বলে ২৬ রানে মাঠ ছাড়েন। কিউই অধিনায়কের পরিবর্তে নেতৃত্ব দেন টিম সাউদি।

মাত্র ২৪ বলে ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি পূরণ করেন অ্যালেন। উসামা মিরের শিকার হয়ে ৭টি চার ও ৫টি ছক্কায় ৪১ বলে ৭৪ রান করেন এই ওপেনার। অ্যালনের বিদায়ের সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৫৩। নিজের শেষ দুই ওভারে ৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন হারিস রউফ। শেষ ৫ ওভারে ৪১ রান দেওয়ায় ১৯৪ রানে থামে নিউজিল্যান্ড। হারিস রউফ ৩৮ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১২

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৩

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৪

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৬

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৭

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৮

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৯

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

২০
X