বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আমিরকে নিয়েই পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

মোহাম্ম্দ আমির। ছবি : সংগৃহীত
মোহাম্ম্দ আমির। ছবি : সংগৃহীত

অনেকটা বোর্ড কর্তাদের সঙ্গে আক্ষেপ করেই অবসরে যান পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ইঙ্গিত দিয়েছিলেন আর খেলবেন না মেন ইন গ্রিনদের হয়ে। তবে ক্রিকেটে শেষ বলে কিছু নেই তাই ঠিকই অবসর ভেঙে আবারও পাকিস্তানের প্রতিনিধিত্ব করার ইচ্ছে প্রকাশ করেন প্রতিভাবান এই পেসার। অবশেষে তার সেই ইচ্ছেপূরণ হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরদের আসন্ন সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন মোহাম্মদ আমির।

মঙ্গলবার (৯ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে মোহাম্মদ আমির ছাড়াও আরেক অবসর নেওয়া তারকা ইমাদ ওয়াসিমকেও ডাকা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উসমান খান ও ইরফান খান।

গেল মাসেই অবসর ভাঙার বার্তা দিয়েছিলেন পাকিস্তানের দুই তারকা ইমাদ ও আমির। সর্বশেষ পিএসএলের আসরে ইমাদ ওয়াসিম দারুণ পারফর্ম করেছিলেন। ৬৬ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করে ৪৮৬ রান করা এই অলরাউন্ডার উইকেটও নিয়েছেন ৬৫টি। ১২ মাস আগে কিউইদের বিপক্ষেই সর্বশেষ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

এ ছাড়া মোহাম্মদ আমির ২০২০ সালের আগস্টে সর্বশেষ ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছিলেন। ৫০ টি-টোয়েন্টিতে ৭.০২ ইকোনমিতে ৫৯ উইকেট নিয়েছেন তিনি।

আসন্ন কিউই সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে ক্রিকেটারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল পিসিবি। মূলত এই ক্যাম্প থেকে খেলোয়াড়দের ফিটনেস ফেরানোর দিকেই বিশেষ জোর দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এদিকে, আসন্ন সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে নেতৃত্ব শুরু করতে যাচ্ছেন বাবর আজম।

আগামী ১৪ এপ্রিল পাকিস্তানে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৮ এপ্রিল থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩টি ম্যাচ পিন্ডিতে এবং বাকি দুটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাইম আইয়ুব, উসমান খান, ইফতিখার আহমেদ, আজম খান (উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, ফখর জামান, ইরফান খান নিয়াজী, উসামা মীর ও জামান খান।

রিজার্ভ : হাসিবুল্লাহ, মোহাম্মদ আলী, আগা সালমান, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X