স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার মাটিতে শরফুদৌল্লার স্বপ্নপূরণ

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপে আম্পায়ারিংয়ে নজরকাড়া পারফরম্যান্সে সুনাম কুড়ান তিনি। বিশ্বকাপে ভালো করার পর আশাবাদী ছিলেন টেস্ট আম্পায়ার হিসেবে দেশের বাইরের চ্যালেঞ্জের। অবশেষে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে অভিষেক হয়ে সেই স্বপ্নপূরণ হলো তার।

আগেই খবর এসেছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ও দিবা-রাত্রির টেস্ট ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে নামেন সৈকত। এর মধ্য দিয়ে ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী দেশের মাটিতে টেস্ট ম্যাচ পরিচালনার স্বপ্নপূরণ হলো এই বাংলাদেশির।

বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করে চলেছেন সৈকত। বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে প্রথম হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট ৫টি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচসহ ৩টি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব ছাড়াও ৩টি ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবে ছিলেন তিনি।

সে সব ম্যাচে দারুণ পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটের নজরে আসেন তিনি। যার কারণে এবার সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার মাটিতে আম্পায়ারিং করার। ব্রিসবেন টেস্ট ফিল্ড আম্পায়ার হিসেবে সৈকতের সঙ্গে আছেন ভারতের নিতিন মেনন। এ ছাড়া টিভি আম্পায়ারের ভূমিকা পালন করছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক এবং রিজার্ভ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার মাইকেল গ্রাহাম-স্মিথ। দিবারাত্রির এই টেস্টে ম্যাচ রেফারি হিসেবে আছেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

৪৭ বছর বয়সী সৈকত বর্তমানে আইসিসির আম্পায়ারদের ইমার্জিং প্যানেলের সদস্য। তবে তিনি যেভাবে পারফর্ম করে যাচ্ছেন তাতে দ্রুতই তিনি এলিট প্যানেলে প্রবেশ করবেন বলে আশাবাদী ক্রিকেট সংশ্লিষ্টরা।

২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে অভিষেক হওয়া সৈকত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ইতোমধ্যে ১০০টি ম্যাচ পরিচালনার কীর্তি গড়েছেন। এ ছাড়া আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

১০

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১১

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১২

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১৩

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১৪

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১৫

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৬

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৭

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৮

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

২০
X