স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

সুপার সিক্সে যুবাদের প্রতিপক্ষ যারা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এরই মধ্যে আসরের গ্রুপ পর্বের খেলা শেষের পর শুরু হচ্ছে সুপার সিক্স পর্বের খেলা। তবে এবার কিছুটা ভিন্নতা আনা হয়েছে সুপার সিক্সের ফরম্যাটে। এবার ছয় দলের জায়গায় ১২ দল নিয়ে হবে সুপার সিক্স। গ্রুপিং সিস্টেমও রাখা হয়েছে। নতুন নিয়মে পয়েন্ট থাকায় একটু চাপে পড়েই সুপার সিক্স শুরু করবে বাংলাদেশের যুবারা।

গ্রুপ পর্বের খেলা শেষে ১৬ দলের এই আসর থেকে ৪ দল বাদ পড়ে গেছে। সুপার সিক্সের গ্রুপপর্বও নিশ্চিত হয়েছে। এবারের ফরম্যাট অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে সেরা ৩টি দল পাবে সুপার সিক্স পর্বের টিকেট। সেখানে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো থাকবে একটি গ্রুপে। আরেক গ্রুপে থাকবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো। এই দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল পাবে সেমি-ফাইনাল খেলার সুযোগ।

সুপার সিক্সের এক গ্রুপে ৬টি করে দল থাকলেও প্রতিটি দলের ভাগ্যে পড়বে দুটি করে ম্যাচ। নিজ গ্রুপ বাদ দিয়ে অন্য গ্রুপের দুই দলের বিপক্ষে খেলবে দলগুলো। এমনকি অন্যগ্রুপে টেবিলে সমান অবস্থায় থাকা দলের বিপক্ষেও খেলতে হবে না তাদের। ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে উঠে আসায় বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পাবে ‘ডি’ গ্রুপের ১ম এবং ৩য় দল।

আইসিসির এই নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এবং নেপাল। ৩১ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আর ৩ ফেব্রুয়ারি খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে।

তবে সুপার সিক্সে এই দুই ম্যাচে জিতলেই যে জুনিয়র টাইগাররা নিশ্চিন্ত হতে পারবে তা কিন্তু নয়। গ্রুপ পর্বের পয়েন্টও যুক্ত হওয়ায় তাই ব্যাকফুটে থেকেই সুপার সিক্সে নামবে মাহফুজুর রহমান রাব্বির দল।

এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি করে দল যাবে শেষ চারে। গত আসরগুলোর মতো এবার থাকছে না কোনো স্থান নির্ধারণী ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১০

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১১

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৩

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৪

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৫

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৬

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৭

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৯

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

২০
X