বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

টানা চার ম্যাচে জয়হীন মাশরাফীর সিলেট

স্বল্প রানের পুঁজিতে কিছুই করতে পারলেন না সিলেটের বোলাররা। ছবি : সংগৃহীত
স্বল্প রানের পুঁজিতে কিছুই করতে পারলেন না সিলেটের বোলাররা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর শুরুর আগে শিরোপার দাবিদার অন্যতম দাবিদার না হলেও ফেভারিটদের কাতারেই রাখা হচ্ছিল মাশরাফী বিন মোর্ত্তজার দল সিলেট স্ট্রাইকার্সকে। তবে মূল আসের শুরুর পরই দেখা গেল ভিন্ন চিত্র। একের পর এক ম্যাচে হারে পয়েন্ট টেবিলের তলানিতে স্থান হয়েছে গত আসরের ফাইনালিস্টদের। আজ চট্টগ্রামকে হারিয়ে সুযোগ ছিল সিলেটের পয়েন্ট টেবিলে নাম লেখানোর তবে মাশরাফীর দল আজকের পরীক্ষাতেও ব্যর্থ হলো। ফলে চার ম্যাচে চার হারে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হচ্ছে মাশরাফীর দলের।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে সিলেট। জবাবে খেলতে নেমে টম ব্রুস ও তানজিদ তামিমের অর্ধশতকে ১৭ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় চট্টগ্রাম।

সিলেটের দেওয়া সল্প রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় চট্টগ্রাম। তবে ভালো শুরু পেয়েও তা কাজে লাগাতে পারেনি চট্টগ্রামের লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। ১২ বলে ১৭ রান করা এই ওপেনারকে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব। ২৩ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতেই কিউই ব্যাটার টম ব্রুসের সাথে মিলে তানজিদ তামিম দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

তামিমের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৫০ রান। আর ব্রুস অপরাজিত ছিলেন ৪৪ বলে ৫১ রান করে। এই ব্যাটারের ফিফটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। আসরে ৫ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে তারা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিলাল খানের বোলিং তোপে পড়েন চট্টগ্রামের ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্তকে ফেরান তিনি। পরে শুরুতে উইকেট যাওয়ার ধাক্কা সামলানোর চেষ্টা চালান দুই বিদেশী হ্যারি ট্রেক্টর ও রায়ান বার্ল। তবে তারা দুইজনেই ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও তা দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। তাদের এবং জাকির হাসানের প্রচেষ্ঠায় ১৩৭ রানে থামে সিলেটের ইনিংস।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X